আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

আটলান্টিক সিটিতে পুরুষোত্তম মাস উপলক্ষে ধর্মসভা

  • আপলোড সময় : ০১-০৮-২০২৩ ০১:১৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৩ ০১:১৬:৪৫ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে পুরুষোত্তম মাস উপলক্ষে ধর্মসভা
আটলান্টিক সিটি, ০১ আগস্ট : গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে পুরুষোত্তম মাস পালন উপলক্ষে  ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল। ওইদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির ১৪১১ , পেনরোজ এভিনিউর ভেনুতে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ, মালা জপ, সমবেত প্রার্থনা , ভজন, কীর্তন, দীপদান ইত্যাদি।
হিন্দু ধর্মে পুরুষোওম মাসের গুরুত্ব অসীম। পুরুষোত্তম মাসের মহিমা সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন,“হে রমাপতি! আমি যেরূপ এ জগতে পুরুষোত্তম নামে বিখ্যাত -এই অধিমাসও তদ্রুপ ত্রিলোকে পুরুষোত্তম বলে বিখ্যাত হবে। আমাতে যে সমস্ত গুণ আছে, সে সব আমি এই মাসে অর্পণ করলাম। আমার সদৃশ হয়ে এই অধিমাস অন্য সকল মাসের অধিপতি হবে। এই মাস জগৎপূজ্য ও জগৎবন্দ্য। অন্য সকল মাস সকাম, এই মাসটি নিষ্কাম। যিনি সকল প্রকার কামনাশূণ্য বা কামনাযুক্ত হয়েও এই মাসের পূজা করেন, তিনি সকল কর্ম ভস্মসাৎ করে আমাকে প্রাপ্ত হন। যদিও আমার ভক্তদের কদাচিৎ অপরাধ হয়, কিন্তু এই পুরুষোত্তম মাসে ভক্তদের কখনই অপরাধ হবে না। যে সকল মহামূঢ় এই অধিমাসে জপ-দানাদি বর্জিত ও সৎকর্ম-স্নানাদি রহিত থাকে এবং দেব, তীর্থ ও দ্বিজগণের প্রতি বিদ্বেষ করে, সেই সকল দুষ্ট দুর্ভাগা পরভাগ্যোপজীবী হয়ে স্বপ্নেও কোনো সুখ পায় না। এই পুরুষোত্তম মাসে যিনি আমাকে ভক্তিপূর্বক অর্চন করেন, তিনি ধন-পুত্রাদি লাভে সুখ ভোগ করে অবশেষে গোলোকবাসী হন।”


আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, তৃপ্তি সরকার, দীপংকর মিত্র, প্রদীপ দে, মেরি দে, সুভাষ মজুমদার, সজল দাশ, প্রভীন ভিগ, সিতানদর ভিগ,সমীর প্যাটেল,সজল চক্রবর্তী, সোমা বিশ্বাস,সুমি মজুমদার, মিনু নন্দী, সুপ্রীতি দে প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন। ধর্মসভা শেষে ধর্মসভায় অংশগ্রহনকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন