আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

প্রতিটি পণ্যের দাম দ্বিগুণ কিন্তু আয় বাড়েনি : মোমিন মেহেদী

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০২:০৪:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০২:০৭:১২ পূর্বাহ্ন
প্রতিটি পণ্যের দাম দ্বিগুণ কিন্তু আয় বাড়েনি : মোমিন মেহেদী

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশে সরকারি দল, আমজনতা আজ নূন আনতে গেলে পান্তা ফুরোয়, কারণ তাদের তুলনায় প্রতিটি পণ্যের দাম দ্বিগুন কিন্তু আয় বাড়েনি। এসব নিয়ে তারা তেমন কথা বলে না, কারণ সাবেক বিরোধী দল আর এই সব দলের যুগপৎ আন্দোলনকারী রাজনীতিক-সচিব-আমলা ব্যতিত সবাই ভালো আছে।  

১৭ ফেব্রুয়ারি সকাল ১০ টায় পুরানা পল্টনে ‘গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি জরুরী’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।  প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান চন্দন চন্দ্র সেন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিকধারার আহবায়ক সেলিনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
মোমিন মেহেদী এসময় আরো বলেন, চাকুরি করে না, ব্যবসা করে না কিন্তু দেশে-বিদেশে ঘুরে বেড়াচ্ছে একটা শ্রেণি, এরা রাজনীতিকে কলুষিত করছে কখনো ক্ষমতাসীনদেরকে ‘মা’ ডেকে আবার কখনো সাবেক ক্ষমতাসীনদেরকে ‘মা’ বা ভাই ডেকে। যুগপৎ আন্দোলনের নামে একটি শ্রেণী দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় আনতে চায়; আরেকটি শ্রেণি জোট বা মোর্চা করে আরেকটি দুর্নীতিবাজচক্রকে ক্ষমতায় রাখতে চায়।  এরা রাজনৈতিক কালোচক্র; এদেরকে চিহ্নিত করে ‘না’ বলার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত রাজপথে আছে, আগামীতেও থাকবে। বাংলাদেশকে কোন দুষ্টুচক্রের হাতে-পরিবারতন্ত্রের হাতে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ