আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

আটলান্টিক সিটিতে ‘ন্যাশনাল নাইট আউট ডে‘ পালিত

  • আপলোড সময় : ০২-০৮-২০২৩ ১২:৩৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৩ ১২:৩৫:২৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে ‘ন্যাশনাল নাইট আউট ডে‘ পালিত
আটলান্টিক সিটি, ০২ আগস্ট : সমগ্র যুক্তরাষ্ট্রে প্রতি বছর আগস্ট মাসের প্রথম মঙ্গলবার ‘ন্যাশনাল নাইট আউট ডে’ পালিত হয়। পুলিশ প্রশাসন ও কমিউনিটির মধ্যে অংশীদারীত্বমূলক সম্পর্ক সৃষ্টি ও তা সুদৃঢ় করাই এই দিবস উদযাপনের লক্ষ্য। এর মাধ্যমে মনুষ্য বসবাসের এলাকাসমূহ নিরাপদ রাখা সম্ভব হয়। 

গতকাল মঙ্গগলবার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ন্যাশনাল নাইট আউট ডে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে  বড় আয়োজনটি ছিল আটলান্টিক সিটির সভরেন এভিনিউ স্কুলের মাঠে। আটলান্টিক সিটি পুলিশ বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল মুখাবয়বে আঁকিবুকি, খাওয়াদাওয়া,অগ্নি নির্বাপণ মহড়া, র্যাফল ড্র, খেলাধূলা ইত্যাদি।
 
আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া, আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য লেখক- সাংবাদিক সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ষষ্ঠ ওয়ার্ডের কাউন্সিলর  প্রার্থী জেফ ডরসিসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ এই আয়োজনে যোগ দেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি