আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাবিতে ছাত্রলীগের হামলায় নুরসহ আহত ১১

  • আপলোড সময় : ০২-০৮-২০২৩ ১১:৩৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৩ ১১:৩৯:০০ পূর্বাহ্ন
ঢাবিতে ছাত্রলীগের হামলায় নুরসহ আহত ১১
ঢাবি, ০২ (ঢাকা পোস্ট) : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরসহ তার সহযোগীদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ শুরুর ঠিক আগে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।
আহত অবস্থায় ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা হলেন- উচ্চতর পরিষদের সদস্য আব্দুর জাহের (৩০), ছাত্র অধিকার পরিষদের নেতা মেহেদী হাসান (২৩), রাকিব (২৫), তোফায়েল আহমেদ (২৫), মো. রাকিব (২৮), সাব্বির (২৫), সাদ (২৩), তুহিন (২৫), ইউসুফ (২৩), আকাশ (২২) ও পথচারী কামরুজ্জামান(৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র অধিকার পরিষদের সমাবেশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে ক্যাম্পাসে মহড়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে টিএসসি আসা মাত্রই তাদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। এসময় ভিপি নুরের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েন এবং নুর ও তার সহযোগীদের মারতে মারতে টিএসসি থেকে দোয়েল চত্বরের দিকে নিয়ে যান।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, ছাত্র অধিকার পরিষদের পূর্বঘোষিত কর্মসূচিতে দাঁড়াতেই দেয়নি ছাত্রলীগের নেতাকর্মীরা। রাজু ভাস্কর্যে আসার সঙ্গে সঙ্গে নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে।
এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে এটা মিথ্যা কথা। নুরুল হক নুরের নেতৃত্বে কিছু বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। তখন বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা করলে শিক্ষার্থীরা প্রতিরোধ করে।
বিরোধী রাজনৈতিক দলের উপর হামলা-মামলা, জনসাধারণ ও শিক্ষার্থীদের জানমালের ক্ষয়ক্ষতি ও হয়রানি, মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ডেকেছিল ছাত্র অধিকার পরিষদ। ছাত্রলীগের হামলায় সে সমাবেশ ভন্ডুল হয়ে গেছে। 




 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন