আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

সচিব-আমলাদের দুর্নীতি-অপচয়রোধের দাবিতে পথসভা

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০২:০৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০২:০৬:৫৯ পূর্বাহ্ন
সচিব-আমলাদের দুর্নীতি-অপচয়রোধের দাবিতে পথসভা
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি : সচিব-আমলাদের দুর্নীতি-অপচয়রোধের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে ১৪ ফেব্রুয়ারি সকাল ১০ টায় পল্টন-মতিঝিলে এই পথসভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, হরিদাস সরকার প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নিজেদের আয়েশি জীবন যাপন নির্বিঘ্ন করতে কথায় কথায় তেলের দাম, গ্যাসের দাম, পানির দাম, বিদ্যুতের দাম বাড়ানোর জন্য সরকারকে সচিব-আমলা-সংম্লিষ্ট অসৎ ব্যক্তিরা প্রস্তাব দিচ্ছে। আর সেই প্রস্তাব বুঝে না বুঝে বৃদ্ধির পক্ষে কথা বলছে সরকারের মন্ত্রী-এমপিরা। সচিব-আমলারা জনগণের টাকা অপচয় করে সরকারি গাড়ি ব্যবহার করে সন্তানকে শিক্ষাঙ্গণে পাঠাচ্ছে, বাজার করতে পাঠাচ্ছে সরকারি তেল পুড়িয়ে গাড়ি চালিয়ে। শুধু এখানেই শেষ নয়; উন্নয়নের নামে ১০০-২০০ কর্মকর্তা কর্মচারির জন্য নির্মাণ করছে ১ হাজার লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন বিভিন্ন ভবন। বিশেষ করে নির্বাচন কমিশন, ডাক, পানি, বিদ্যুৎ, বিনিয়োগসহ প্রায় ২৫ টি প্রতিষ্ঠানের ৫০ টি ভবন নির্মাণের নামে ১ লক্ষ কোটি টাকা অপচয় করা হয়েছে। মোমিন মেহেদী এসময় বলেন, উন্নয়নের নামে অপচয় বন্ধ করতে না পারলে দেশের মানুষকে খেসারত দিতে হবে চরমভাবে; যা আমাদের কারোই কাম্য নয়। পথসভা শেষে নতুনধারার নেতৃবৃন্দ রাজধানীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ