আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত
বানাচ্ছে ছোট্ট বিস্কুটের মত স্যাটেলাইট

আগামী বছরেই চাঁদে পা রাখবে বাংলাদেশ

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৩ ০৩:৩৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৩ ০৩:৩৬:৫১ পূর্বাহ্ন
আগামী বছরেই চাঁদে পা রাখবে বাংলাদেশ
ছবি : পিক্সাবে

কলকাতা, ০৩ আগস্ট : চাঁদের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে ভারতের চন্দ্রযান ৩, কিছুদিনের মধ্যে চাঁদের মাটি স্পর্শ করবে। এসবের মাঝে নতুন চমক বাংলাদেশের। শোনাল খুশির খবর। চাঁদে পাঠাবে স্যাটেলাইট। উদঘাটন করবে অজানা রহস্য। গোটা বিশ্বের সামনে নিয়ে আসবে চাঁদের সিক্রেট। চাঁদে কোথায় হবে ঘরবাড়ি? রাস্তাঘাটই বা কেমন হবে? ফসল ফলানো যাবে তো? এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে। বানাচ্ছে ছোট্ট বিস্কুটের মতো মারাত্মক শক্তিশালী অস্ত্র। দক্ষিণ এশিয়ার এই ছোট্ট দেশ যা করে দেখাচ্ছে, তা সত্যি বিস্ময়কর।
কিছু গবেষণায় দাবি করা হয়েছিল, চাঁদের রুক্ষ পাথুরে মাটিতে এখনো কিছু যৌগ সক্রিয় রয়েছে। যেখান থেকে অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড, জল উৎপন্ন সম্ভব। এমনকি পাওয়া যেতে পারে হাইড্রোজেন থেকে শুরু করে মিথেন, যা দিয়ে চলবে ইলেকট্রিক যন্ত্র। এবার চাঁদ নিয়ে আপনার কৌতূহল মেটাবে বাংলাদেশ। ২০২৪ সালের শুরুতে গড়বে নতুন রেকর্ড। চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে স্যাটেলাইট ফেমটো। স্যাটেলাইট বলতে চোখের সামনে যা ভেসে ওঠে সেই ধারণা কিন্তু এখানে মেলাতে পারবেন না। এই স্যাটেলাইটের আকার মাত্র ৩৬ সেমি। ছোট্ট একটা বিস্কুটের মত। ওজন মাত্র ৫ গ্রাম। আকারে ছোট, ওজনও কম, অথচ শক্তিশালী। মাইক্রো লেভেলের এমন ডিভাইস নিয়ে কাজ করাটা বড়সড় চ্যালেঞ্জ, যা করে দেখিয়েছে বাংলাদেশ।
চাঁদে মানুষ বসবাস করতে পারবে কিনা সেই নিয়ে গবেষণা করছে নাসা। জানা যাবে চাঁদের আবহাওয়া সম্পর্কে খুঁটিনাটি তথ্য। ২০২৪ সালের এই পরিকল্পনার আওতায়, ছোট ছোট প্রচুর মানব বিহীন স্যাটেলাইট পাঠাতে চলেছেন। সেগুলো চাঁদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। এক্ষেত্রে স্যাটেলাইট নিয়ে কাজ করবে এমন ২২ টি দেশকে নির্বাচন করে। সেই তালিকাতে রয়েছে বাংলাদেশ। নাসার এত বড় প্রজেক্টে বাংলাদেশের যোগদান সহজ ছিল না। বিশ্বের তাবড় তাবড় বহু টিমের মধ্যে প্রতিযোগিতা করে তবেই সিলেক্ট হয় বাংলাদেশের এজেন্সি টু ইনোভেইটের ফেমটো স্যাটেলাইট। যা জানিয়ে দেবে পৃথিবীর বিকল্প হিসেবে চাঁদের মাটি কতটা উপযুক্ত। বাংলাদেশের মহাকাশ গবেষণায় একজনের নাম না বললেই নয়। উল্লেখযোগ্য অবদান রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া সঞ্জিত মন্ডলের। এর আগেও তিনি তৈরি করেছিলেন রোবট নিকো। তিনি নাসাতে স্যাটেলাইট নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন।
বাংলাদেশের এই কাজে সম্পূর্ণ সহযোগিতা করছে নাসা। স্যাটেলাইটের ডিজাইন থেকে শুরু করে প্রয়োজনীয় সরঞ্জাম সবই পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশের মাটিতে তৈরি স্যাটেলাইট পাঠিয়ে দেওয়া হবে নাসার কাছে। নাসা সেটিকে পাঠাবে চাঁদে। আপাতত এই পরিকল্পনায় নাসাকে সহযোগিতা করতে বাংলাদেশের প্রায় ৪০ থেকে ৫০ জনের একটা তরুণ টিম দিন রাত পরিশ্রম করছেন। লক্ষ্য একটাই, ভবিষ্যতে দেশকে মহাকাশের উচ্চতায় নিয়ে যাওয়া। গোটা বিশ্ব যেখানে এক ডাকে চিনবে বাংলাদেশকে। মহাকাশে চাঁদের দেশে থাকবে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট। মহাকাশে জানান দেবে বাংলাদেশের অস্তিত্ব। দেশটা এখানেই থেমে নেই, ভবিষ্যতে রকেট তৈরি করারও পরিকল্পনা করছে। ইতিমধ্যেই রকেট তৈরি চ্যালেঞ্জ প্রতিযোগিতায় দুটো প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের অনুদানও দিয়েছে। এটা কি কম বড় পাওনা?
সূত্র : প্রথম কলকাতা
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড