আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০২:০৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০২:০৬:৪৫ পূর্বাহ্ন
নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
ঢাকা, ১২ ফেব্রুয়ারি (ঢাকা পোস্ট) : আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শ্যামলী ক্লাব মাঠের সামনে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। 
তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণসহ নিত্যপণ্যের মূল্য লাগামহীন বৃদ্ধির প্রতিবাদ, খালেদা জিয়ারসহ কারাবন্দিদের মুক্তি দাবি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি সব মহানগরের পদযাত্রা ঘোষণা করছি। খন্দকার মোশাররফ বলেন, বিএনপিসহ যারা যুগপৎ আন্দোলন করছে তারা সবাই আগামী ১৮ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালন করবে। 
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথকভাবে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচি পালনের মাধ্যমে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানান তিনি। 
রোাববার বিকেল ৩টার দিকে শ্যামলী ক্লাব মঠে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হয়। রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বসিলা সাত রাস্তা মোড় গিয়ে শেষ হয়। 
দুপুর ২টায় বিএনপির এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টার পর থেকেই নেতা-কর্মীরা এসে জড়ো হতে থাকেন।  এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এছাড়া আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ