আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু

এমপি আবু জাহিরের বার্মিংহাম আগমন উপলক্ষে মতবিনিময় সভা

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৩ ০৪:০০:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৩ ০৪:০০:৫৫ পূর্বাহ্ন
এমপি আবু জাহিরের বার্মিংহাম আগমন উপলক্ষে মতবিনিময় সভা
লন্ডন, ০৫ আগস্ট :  হবিগন্জের মৃত্যুন্জয়ী জননেতা,  হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ থেকে বার বার নিবার্চিত সংসদ সদস্য, হবিগঞ্জের গণ মানুষের নেতা এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির এমপির যুক্তরাজ্যের বার্মিংহামে আগমন উপলক্ষে বার্মিংহাম ও তাঁর আশপাশের শহরগুলোতে বসবাসরত হবিগঞ্জবাসির উদ্যোগে স্থানীয় একটি হলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এই মত বিনিময় সভাকে ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় স্মলহীতের স্থানীয় হলটি ছিল লোকে লোকারণ্য। মনে হয়েছে ছোট একটি হবিগঞ্জ। হবিগঞ্জের উন্নয়নের কথা তাঁর মুখ থেকে শুনতে সবাই এসেছিলেন সেই বিকাল থেকে মধ্য রাত পর্যন্ত।
বার্মিংহামে হবিগঞ্জ সোসাইটি ইউকের সভাপতি রানা মিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং হবিগন্জ সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক এম এ  মুন্তাকিম ও বার্মিংহাম প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিনিময় সভায় উপস্থিত দর্শক শ্রোতারা বিভিন্ন মুল্যবান মতামত ব্যক্ত করেন। মতবিনিময় সভার প্রধান আকর্ষন ছিল প্রশ্ন উত্তর পর্ব। সংসদ সদস্য অত্যন্ত সুন্দর ও দায়িত্বশীলতার সাথে ধারাবাহিক ভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, হবিগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে গ্রাম পর্য্যায়ে নতুন নতুন অবকাঠামো তৈরি হচ্ছে। হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের এক গ্রাম থেকে অন্য গ্রামের সাথে সংযোগ সড়ক তৈরি করে যোগাযোগ ব্যবস্থাকে আরো সহজ করা হয়েছে। তিনি বলেন, তার নিজ উদ্যোগে হবিগঞ্জের লাখাই দিয়ে নতুন বাইপাস সংযোগ সড়ক তৈরি করে ঢাকা হবিগঞ্জ মহা সড়কের সাথে সংযোগ করে দেওয়ার কারণে ঢাকা হবিগঞ্জের দুরত্ব ৪৫ মাইল কমে এসেছে। মোঃ আবু জাহির এমপি তাঁর দীর্ঘ বক্তব্যে বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে শেখ হাসিনার সরকার সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। সব ক্ষেত্রে উন্নয়নের মাইলফলক স্পর্শ করেছে শেখ হাসিনা সরকার। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনাকে আবারও দেশের রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।
মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার বার্মিংহাম এর দায়িত্বপ্রাপ্ত প্রটোকল অফিসার স্বর্নালী চন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ চৌধুরী এমবিই, কামরুল ইসলাম চুনু ,কমরেড মসুদ আহমদ, ডাঃ আব্দুল খালিক, শাহ আবিদ, শমসেদ বক্ত চৌধুরী, খসরু খাঁন, সাইফুল আলম, জমসেদ আলী, কবির উদ্দিন, সোহেল আহমদ চৌধুরী, মোহাম্মদ শুকুর, রহমত আলী, শেখ মোস্তাফিজুর রহমান দিপু, মোহাম্মদ হেলাল উদ্দিন, গোলাম মোস্তফা, আবু ইউসুফ চৌধুরী, কামাল হোসেন, শহিদুল ইসলাম কুহিনুর, জিয়া তালুকদার, মামুন খান প্রমুখ  এছাড়াও বিপুল সংখ্যক হবিন্জবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির এমপি হবিগঞ্জ জেলাকে বদলে দিয়েছেন। তিনি তার জেলাকে সাজিয়েছেন উন্নয়নের ডালি দিয়ে। এর মধ্যে রয়েছে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ,  হবিগন্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম, শায়েস্তাগঞ্জ উপজেলা, বলভদ্র নদীর ব্রীজ, বাল্লা স্থল বন্দর, জেলার বিভিন্ন থানা ও ইউনিয়নে ৮/১০টি কলেজ স্থাপন, বিজনেস পার্ক নির্মাণ প্রভৃতি।  আরও অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে। উন্নয়নের রূপকার মোঃ আবু জাহির এমপি এমন কোনো উন্নয়ন কাজ তিনি বাকি রাখেননি যা পরবর্তীতে অন্য কেউ করার আশ্বাস দিয়ে এ আসনে এমপি নির্বাচিত হওয়ার মানসিকতা পোষণ করবেন। তিনি হবিগঞ্জবাসীর গর্ব ও অহংকার।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল