আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪
মা‌র্কিন কর্মকর্তা‌কে পররাষ্ট্রস‌চিব

দুর্নী‌তি দমনের ক্ষেত্রে কিছু দে‌শের সহায়তা পা‌চ্ছি না

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৩ ০১:০৫:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৩ ০১:০৫:১১ অপরাহ্ন
দুর্নী‌তি দমনের ক্ষেত্রে কিছু দে‌শের সহায়তা পা‌চ্ছি না
ঢাকা, ০৭ আগস্ট (ঢাকা পোস্ট) : দুর্নীতি দমনের ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তা থাকার উদ্যোগের পরও বি‌ভিন্ন দেশ থে‌কে সাড়া না পাওয়ার বিষয়‌টি মা‌র্কিন যুক্তরাষ্ট্রকে জা‌নি‌য়ে‌ছে বাংলা‌দেশ। সোমবার (৭ আগস্ট) রাজধানীর ফ‌রেন সা‌র্ভিস একা‌ডে‌মি‌তে ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বায়ক রিচার্ড নেফিউরের স‌ঙ্গে বৈঠক ক‌রেন পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মো‌মেন। বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে আলাপকা‌লে এ তথ‌্য জানান পররাষ্ট্রস‌চিব।
মাসুদ বিন মো‌মেন ব‌লেন, দুর্নীতি দমন সংক্রান্ত আন্তর্জাতিক একাধিক উদ্যোগের সঙ্গে বাংলাদেশ জড়িত। তাদের বলেছি যে, দুর্নীতি দমনের ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে যে মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স আছে, সেক্ষেত্রে আমরা সব দেশ থেকে সাড়া পাই না। যেমন কিছুদিন আগে আমরা সুইসদের থেকে সহযোগিতা পাইনি। আমরা চাই যে সবাই যেন এই ইস্যুতে সহযোগিতা করে।
পররাষ্ট্রসচিব ব‌লেন, মূলত ওনাদের আমরা বললাম যে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুর্নীতির ইস্যু বা এই ধরনের আর্থিক বিষয়গুলো কীভাবে দেখি এবং এক্ষেত্রে আমাদের নবীন কর্মকর্তাদের আমরা কী কী প্রশিক্ষণ দিয়ে থাকি। বৈঠ‌কে আমাদের ইন্সপেক্টর জেনারেল অব মিশনস ব‌লে‌ছেন যে, আমাদের মিশনগুলোর আর্থিকসহ সার্বিক মূল্যায়ন কীভাবে হয়।  
তি‌নি ব‌লেন, তা‌দের আরও বলেছি যে, আন্তর্জাতিক যেসব কনভেনশন আছে সেগুলোর কিছু কিছুতে আমাদের অবলিগেশন আছে এবং সেগুলো আমরা বাংলাদেশে কীভাবে বাস্তবায়ন করছি।  বিশেষ করে, দুর্নীতি দমন কমিশন আছে, বাংলাদেশ ব্যাংক আছে তাদের সঙ্গে আমরা (পররাষ্ট্র মন্ত্রণালয়) কীভাবে সমন্বয় বা সহযোগিতা করছি তা বলেছি। 
মাসুদ বিন মো‌মেন ব‌লেন, বিভিন্ন সময় কোর্ট থেকেও আমাদের কাছে দুর্নীতি বিষয়ক নির্দেশনা আসে। সেগুলো আমরা কীভাবে প্রতিপালন করছি, এই বিষয়গুলো আমরা তুলে ধরে বলেছি যে, আমাদের এখানে বিদেশি কূটনীতিকরাও আছেন। ভবিষ্যতে যদি তাদের ক্ষেত্রে কোনো প্রশিক্ষণ বা কিছু থাকে তাহলে আমরা আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করব।
চল‌তি বছ‌রের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের আটলান্টাতে দুর্নীতি বিষয়ক কর্মকাণ্ডের ২০ বছর পূর্তি উপলক্ষে সম্মেলন কর‌ছে ওয়া‌শিংটন। সেখা‌নে বাংলা‌দেশ‌কে আমন্ত্রণ ক‌রে‌ছে মা‌র্কিন দুর্নীতি দমন বিভাগের সমন্বায়ক। ওই স‌ম্মেল‌নে বাংলা‌দে‌শের যোগ দেওয়ার কথা  জানান পররাষ্ট্রস‌চিব। 
তি‌নি ব‌লেন, যুক্তরাষ্ট্র আশা করে যে বাংলাদেশ সেখানে অংশ নেবে। আমরা বলেছি যে, বাংলাদেশ অংশ নেবে। আরও বলেছি যে, জি-২০ এর মধ্যেও দুর্নীতি নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠক আছে। সেখানেও আমাদের মন্ত্রী পর্যায়ের অংশগ্রহণ থাকবে, সম্ভবত আমাদের আইনমন্ত্রী অংশ নেবেন। 
১১ বাংলা‌দে‌শি ব্যবসায়ীর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা আসছে। বৈঠ‌কে বিষয়‌টি  এসেছে কি না-জান‌তে চাইলে পররাষ্ট্রস‌চিব বলেন, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি (রিচার্ড) নিজেও যেহেতু স্যাংশনসের কর্মকর্তা ছিলেন এক সময় সুতরাং কোনো ইন্ডিভিজ্যুয়ালের কথা বলেননি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের