আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল বাহুবলের আরও ৬৫ পরিবার

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৩ ১২:৫২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৩ ১২:৫২:৪৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল বাহুবলের আরও ৬৫ পরিবার
বাহুবল, (হবিগঞ্জ) ০৯ আগস্ট : মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর (চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপ) কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে হবিগঞ্জের বাহুবল উপজেলার ৬৫ পরিবারের নিকট গৃহ হস্তান্তরের চাবি বিতরণের সাথে বাহুবল উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা  করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সারা দেশের ন্যায় বাহুবল  উপজেলায়ও ৬৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন সেমি পাকা ঘর হস্তান্তর করা হয়েছে ।
বাহুবল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা'র সভাপতিত্বে  এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ।
 পরবর্তীতে বাহুবলের মিরপুরে দত্তপাড়ায় ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে  হস্তান্তরকৃত ঘরগুলো গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি সরেজমিনে পরিদর্শন করেন এবং তাদের খোঁজ খবর নেন। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের  প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক