আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

বহুজাতিক সাংস্কৃতিক উৎসবের সাফল্য কামনা করেছেন মার্কিন আইনপ্রণেতারা

  • আপলোড সময় : ১১-০৮-২০২৩ ১২:৪৩:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৩ ১২:৪৩:০৮ পূর্বাহ্ন
বহুজাতিক সাংস্কৃতিক উৎসবের সাফল্য কামনা করেছেন মার্কিন আইনপ্রণেতারা
আটলান্টিক সিটি, ১১ আগস্ট : নিউজার্সি রাজ্যের আটলান্টিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটি, যা ‘ক্যাসিনো শহর’ হিসাবে সমধিক পরিচিত। এই আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন শহরগুলোতে ব্যাপক সংখ্যক অভিবাসীর বসবাস। এবছর আটলান্টিক সিটিতে ‘বহুজাতিক সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ আগষ্ট, রবিবার, আয়োজক এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটি।
ওইদিন আটলান্টিক সিটির শোবোট ক্যাসিনোর উন্মুক্ত প্রাঙ্গণে সকাল ১১টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে ‘বহুজাতিক সাংস্কৃতিক উৎসব’ এর কার্যক্রম।  উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে বলিউড সংগীত রজনী,  ঘুড়ি ওড়ানো,  প্রবাস প্রজন্মের বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের প্রতিভার প্রদশর্নী, ফ্যাশন শো, নৃত্য অনুষ্ঠান, সম্মাননা প্রদান, খাদ্য ও পণ্য সামগ্রীর  স্টল  ইত্যাদি। ‘বহুজাতিক সাংস্কৃতিক উৎসব’ এর সাফল্য কামনা করেছেন নিউ জার্সি রাজ্যের সিনেটর ভিনসেন্ট পলিসতিনা,এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, এসেম্বলিওম্যান ক্লারা সুইফট, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল প্রমুখ । আটলান্টিক সিটির  মেয়র মারটি স্মল ও তাঁর প্রশাসন “বহুজাতিক সাংস্কৃতিক উৎসব” সফল করতে সর্বাত্মক সহায়তা প্রদান করে যাচ্ছেন।

বহুজাতিক সাংস্কৃতিক উৎসবের মূল আকর্ষণ ইন্ডিয়ান আইডল খ্যাত জনপ্রিয় সংগীত শিল্পী মোহাম্মদ দানিশের মনোজ্ঞ সংগীত পরিবেশন। এছাড়া ইন্ডিয়ান আইডল খ্যাত আরেক জনপ্রিয় সংগীত শিল্পী  শাইলি কাম্বলে ও বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী কৃষ্ণা তিথিও উৎসবে সংগীত পরিবেশন করবেন। এই উৎসবে বাংলাদেশ, ভারত, ডোমিনিকান রিপাবলিক, পুয়ের্তোরিকো, ইন্দোনেশিয়ার শিল্পীরা  অংশগ্রহন করবেন। এছাড়া ঘানা, পেরু, কলম্বিয়া ও নাইজেরিয়ার প্রবাসী  শিল্পীদেরও উৎসবে অংশগ্রহনের  সম্ভাবনা রয়েছে ।
আয়োজকরা আশা করছেন, বহুজাতিক সাংস্কৃতিক উৎসবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান, নিউ জার্সি রাজ্য সিনেটর, এসেম্বলিম্যান, আটলান্টিক কাউন্টির শেরিফ, কাউন্টি কমিশনার, সিটির মেয়র, সিটির পুলিশ প্রধান, কাউন্সিলম্যানসহ মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহন করবেন। উৎসবে অংশগ্রহনকারীরা সম্পূর্ণ বিনামূল্যে উৎসবের বিভিন্ন অনুষ্ঠানমালা উপভোগ করতে পারবেন।
এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির সভাপতি সুমন মজুমদার, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব প্রভীন ভিগ ও বিনোদ ভেলোরের নেতৃত্বে এক ঝাঁক কর্মী বাহিনী   'বহুজাতিক সাংস্কৃতিক উৎসব' সফল করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখন শুধু সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স