আমেরিকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০২:২৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০২:২৮:১৭ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

আটলান্টিক, (নিউজার্সি) ২২ ফেব্রুয়ারি : আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে  যথাযথ মর্যাদায়  ‘আন্তর্জাতিক  মাতৃভাষা দিবস ও মহান একুশে’ উদযাপিত হয়েছে। একুশ মানে মাথা নত না করা’  এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে রফিক, জব্বার, সালাম, বরকতদের মহান আত্মত্যাগের কথা শ্রদ্ধা ভরে স্মরণ  করেছে আটলান্টিক সিটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। 

আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট এভিনিউর  বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণের পূর্বে ‘একুশের চেতনা’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুলের  সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন    বিএএসজে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রফিক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার আহমদ, জনসংযোগ সমপাদক মোঃ বেলাল হোসেন,যুগ্ম সমপাদক মোঃ মনিরুজামান, কোষাধ্যক্ষ মোঃ আবদুর রহিম, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন ইমরান, নিউজার্সি  স্টেট  বিএনপি (সাউথ) এর কার্যকরী সদস্য গিয়াস উদ্দিন পাঠান, বাংলাদেশ আমেরিকা লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি শ্রী কনক রাউথ, 
বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশনির  সভাপতি মোহাম্মদ রানা কবির, আটলান্টিক সিটি প্রেস ক্লাবের সাধারন সমপাদক মোঃ শাহীন। অনুষ্ঠানে  সংগীত পরিবেশন করেন রবিউল ইসলাম মাসুম ।

আলোচনা সভায়  বায়ান্নর একুশে ফেব্রুয়ারির  স্মৃতিচারণ এবং মায়ের ভাষার জন্যে বাঙালির অকাতরে প্রাণ বিসর্জনের ঘটনাবলী উপস্থাপিত হয়। প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতি জাগ্রত রাখতে নিজ নিজ অবস্থান থেকে প্রতিটি অভিভাবক তাদের দায়িত্ব পালনের সংকল্প ব্যক্ত করেন।

এরপর  একুশের প্রথম প্রহরে  অস্থায়ী শহীদ মিনারের বেদিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  বাংলাদেশ  এসোসিয়েশন অব সাউথ জার্সি, বিএনপি  অব নিউজার্সি স্টেট সাউথ, সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ,বাংলাদেশ আমেরিকান  লায়নস ক্লাব অব  আটলান্টিক  সিটি,  জাসাস, বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সহসভাপতি সুব্রত চৌধুরী অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে।

 তীব্র শীত উপেক্ষা করে অনেকে ব্যক্তিগতভাবেও অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন। ‘মহান একুশে’কে কেন্দ্র করে বাংলাদেশ কমিউনিটি সেন্টার প্রবাসীদের মিলনমেলায় পরিনত হয়।



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য