আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

বগুড়ার মির্জাপুরে ফুটওভার ব্রিজের দাবিতে শান্তি সড়ক সমাবেশ

  • আপলোড সময় : ১১-০৮-২০২৩ ০৩:১৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৩ ০৩:১৪:৫২ পূর্বাহ্ন
বগুড়ার মির্জাপুরে ফুটওভার ব্রিজের দাবিতে শান্তি সড়ক সমাবেশ
শেরপুর, (বগুড়া) ১১ আগস্ট :  শেরপুর থানার মির্জাপুর ইউনিয়নের বাজার সংলগ্ন বাসস্ট্যন্ডে ফুটওভার ব্রিজের দাবিতে শান্তি সড়ক সমাবেশ করেছে সেভ দ্য রোড। আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনা মুক্ত করার লক্ষ্যে সচেতনতা ভিত্তিক দেশের একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর আয়োজনে ১১ আগষ্ট সকালে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সেভ দ্য রোড এর মহাসচিব শান্তা ফারজানা। প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সেভ দ্য রোড বগুড়া শাখার আহ্বায়ক ওয়াজেদ সরকার রানা, শেরপুর সেভ দ্য রোড-এর আহ্বায়ক মজনু শেখ, স্থানীয় ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মাদ হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম শেখ। এ সময় প্রধান বক্তার বক্তব্যে সেভ দ্য রোড মহাসচিব শান্তা ফারজানা বলেন, আমি লন্ডনে উচ্চ শিক্ষায় গিয়েছি, সেখানে দেখেছি প্রতিটি জনপ্রতিনিধি সাধারন মানুষের জন্য অন্তপ্রাণ থাকেন, সরকার সর্বোচ্চ গুরুত্বের সাথে জনগণের জান মাল হেফাজত করে, অথচ স্মার্ট বাংলাদেশের পরিকল্পনায় অগ্রসর এই সরকারের শাসন আমলে মির্জাপুর এর হাজার হাজার মানুষ একটা ফুটওভার ব্রিজের অভাবে দূর্ঘটনাপ্রবণ রাস্তা পার হচ্ছে। যা সত্যিকার্থেই আমাদের জন্য দুঃখজনক। আমরা অনতিবিলম্বেই শেরপুরের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে ওভার ব্রিজ স্থাপনের জোর দাবি জানাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর