আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

সেন্ট্রাল ফ্লোরিডায় বসন্ত বরণ ও পিঠা মেলা

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০২:৩১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০২:৩১:০৫ পূর্বাহ্ন
সেন্ট্রাল ফ্লোরিডায় বসন্ত বরণ ও পিঠা মেলা

সেন্ট্রাল ফ্লোরিডা, ২২ ফেব্রুয়ারি : সেন্ট্রাল ফ্লোরিডার সেনফোর্ডে গত ১৮ ফেব্রুয়ারী শনিবার ওরলান্ডোবাসী জড়ো হয়েছিলেন বসন্ত বরণে। লি পে মোর পার্কে কমিউনিটির বসন্ত উৎসব ও পিঠা মেলায় নানা শহরের শত শত প্রবাসীরা সপরিবারে পিঠা  নিয়ে উপস্থিত হন। নানা জেলার পিঠার কম্পিটিশন ছিল চোখে পড়ার মত। দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ছিল পিঠা ও বসন্ত বরণ । বসন্ত বরণের পোষাকে সকল  নারী পুরুষদের উপস্থিতি ছিলেন। স্থানীয় জনপ্রিয় শিল্পী আলো আহমেদ,  রানা, শফিকুল ইসলাম ও স্বপন অধিকারী সারা দিন নানা জনপ্রিয় গান পরিবেশন করেন। কুল, আম ভর্তা ও ঝাল মুড়ি পরিবেশন করা হয়।

ছিল দুপুরের মজাদার খাবারের আয়োজন। নানা  রকম ভর্তা, ভাজি, ডাল, মাংস, চিকেন ফ্রাই  নানা দেশীয় খাবার নানা শহরের প্রবাসীরা উপভোগ করেন। 
পিঠা কম্পিটিশনে ছিল তুমুল প্রতিযোগিতা।  যারা পিঠা নিয়ে উপস্থিত হন সকলকে বাংলাদেশ সমিতির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। পিঠা প্রতিযোগীতায় ১ম  শিখা সাইদ,২ য় জলি শোভন, ৩য় রোকশানা ৪র্থ দিনা ৫ম দীনা আলিফ। পিঠার বৈচিত্র্য ও উপস্থাপনা ছিল মুল আকর্ষন। ছিল বাচ্চাদের যেমন খুশি তেমন সাজ। উপস্থিত সকল বাচচাদের ও পুরস্কৃত করা হয়। 

জনপ্রিয় অতিথি শিল্পী সোনিয়া সুইটি মনোমুগ্ধকর গান পরিবেশন করে মাতিয়ে রাখেন। বসন্ত বরণ ও পিঠা মেলা সেনফোর্ড ওরলান্ডো কমিউনিটির সম্মিলিত প্রয়াস থাকলেও বাস্তবায়নে ছিল বাংলাদেশ সমিতির ভলান্টিয়াররা। বসন্ত উৎসবে স্মরনীয় করতে আকর্ষনীয় ছাতার ফটোসেশন মহিলারা দারুন উপভোগ করেন। গল্প, আড্ডা, নানান খাবার দাবার,বাচচাদের খেলাধুলায় সবাই চমৎকার সময় কাটান। 


নাজিমুল্লাহ লিটনের পরিচালনায়  বিভিন্ন ইভেন্টের পুরস্কার  বিতরন করেন মুক্তিযোদ্বা শামীম মৃধা, জয়নাল চৌধুরী, জনাব আরিফ, সুকন কাজী, ইসহাক আলী, এ কে এম হোসেন হিটু, জাহিদ আলম, সাইদ,  সামস শোভন, নাজিমুল্লাহ লিটন, মুরাদ হোসেন, মিজান সবুজ, বাহার, হেলাল আহমদ, জুয়েল সাদত।
বসন্ত উৎসব ও পিঠা মেলার অন্যতম সংগঠক আনোয়ার হোসেন সেন্টু সমাপনি বক্তব্যে, উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, খুব কম সময়ের প্রস্তুতিতে এরকম আয়োজনে অনেকের সহযোগীতা ছিল। আগামীতে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত বরণ অনুষ্টান হবে।



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ