আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র বৃত্তি প্রদান 

  • আপলোড সময় : ১২-০৮-২০২৩ ০১:৩৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৩ ০১:৩৪:৫৭ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র বৃত্তি প্রদান 
আটলান্টিক সিটি, ১২ আগস্ট : গত বুধবার (৯ আগস্ট) বিকেলে আটলান্টিক সিটির মেয়র  মার্টি স্মল সিনিয়র এক অনাডম্বর অনুষ্ঠানের মাধ্যমে  “মেয়র  মার্টি স্মল সিনিয়র বৃত্তি” লাভকারী কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে  বৃত্তির চেকের রেপ্লিকা তুলে দেন। 


সিটি হলের সম্মুখস্থ খোলা কোর্ট ইয়ার্ডে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। এসময় মেধাবী শিক্ষার্থীদের চোখে মুখে ছিল প্রাপ্তির পূর্ণতা। 

বৃত্তিপ্রাপ্ত একশজন  শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীদের সংখ্যাও নেহায়েত কম নয়।  বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী এনিশা দাশগুপ্ত, আবরার চৌধুরী, আকাশ সেনগুপ্ত, আজরা জেবিন, সুনীতা ভৌমিক, ধীরাজ ভট্টাচার্য, পায়েল চৌধুরী, নাকিব জালাল, আহমেদ রূপশ, মাহির শাহরিয়ার প্রমুখের হাতে মেয়র বৃত্তির চেকের রেপ্লিকা তুলে দেন। দশ হাজার ডলার মূল্যমানের বৃত্তি পাওয়ায় তাদের অভিভাবকরাও যারপরনাই খুশি হন।

মেয়র মার্টি স্মল তাঁর বক্তৃতায় শিক্ষার্থীদেরঅভিনন্দন জানিয়ে বলেন, “অন্তরের অন্তঃস্থল থেকে আমি তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি জানি, ভবিষ্যতের পথে তোমাদের যাত্রা মসৃণ হবে না, কিন্তু তোমরা লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হবে না। আমার দৃঢ় বিশ্বাস তোমরা সফল হবেই।”  বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবরার চৌধুরীর পিতা মসজিদ আল হেরার সভাপতি ওবায়দুললাহ চৌধুরী শিক্ষা বৃত্তি প্রদান করায় মেয়রকে আন্তরিক ধন্যবাদ জানান।

বৃত্তিপ্রাপ্ত আরেক শিক্ষার্থী ধীরাজ ভট্টাচার্যর পিতা কমিউনিটি ব্যক্তিত্ব রতন ভট্টাচার্য মেয়রকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর এই মহতী উদ্যোগ আটলান্টিক সিটির  শিক্ষার্থীদেরকে অনুপ্রেরনা যোগাবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী  আহমেদ রূপশের পিতা বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির কর্মকর্তা বেলাল হোসেন ভূঁইয়া মেয়রকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর এই মহতী উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ