আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে  আজীবন কাজ করে যেতে চাই : মিলাদ গাজী

  • আপলোড সময় : ১২-০৮-২০২৩ ১১:৪৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৩ ১১:৪৫:৪০ পূর্বাহ্ন
জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে  আজীবন কাজ করে যেতে চাই : মিলাদ গাজী
নবীগঞ্জ, (হবিগঞ্জ) : হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) বলছেন, জাতির পিতার একজন সহচরের সন্তান হিসেবে আজীবন জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে কাজ করে যেতে চাই।  আমার বাবা মরহুম দেওয়ান ফরিদ গাজী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। বাবার সহচার্যের সুবাদে বঙ্গবন্ধুকে আমি খুব কাছে থেকে দেখেছি। সেই কিশোর বয়স থেকেই বঙ্গবন্ধু ও আমার বাবা দেওয়ান ফরিদ গাজীর আদর্শ বুকে নিয়ে কাজ করে যাচ্ছি। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি। শনিবার (১২ আগষ্ট) রাতে নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের ৮ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এমপি মিলাদ গাজী আরও বলেন, জাতির পিতাকে যারা হত্যা করেছে তারা শুধু তাকে হত্যা করে ক্ষান্ত হয়নি, তারা জাতির পিতার পরিবার ও বিশ্বস্ত ১৮ জন সদস্যকে হত্যা করেছে। তারা মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারীদের ধ্বংস করতে চেয়েছিল। এই চক্র ভেবেছিল জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে একটি আদর্শ, একটি দেশকে ধ্বংস করবে। তারা একটি দেশের স্বপ্ন ও চেতনাকে ধ্বংস করতে চেয়েছিল। ইতিহাসের ধারাবাহিকতায় আজ প্রমাণিত হয়েছে, খুনিরা ও আন্তর্জাতিক চক্র যে উদ্দেশ্যে জাতির পিতাকে হত্যা করেছিল তা সফল হয়নি। তারা ব্যর্থ হয়েছে। তাদের ব্যর্থতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের স্বপ্নযাত্রা শুরু হয়েছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ২১ বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, গণতান্ত্রিক শাসনের অধিকার এবং বাংলাদেশের মানুষের ভাতের অধিকার।
দেবপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সদর মিয়ার সভাপতিত্বে ও ১০নং দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান রুকুতের সঞ্চালনায় এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,  ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান আহমেদ, দেবপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য উবায়দুর রহমান এবং মায়ারুন বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল বারিক, বাহুবল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দুলাল মিয়া, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান তালুকদার সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ প্রমুখ ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ