আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল করুন : নতুনধারা

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৩ ১১:০৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৩ ১১:০৩:১৮ পূর্বাহ্ন
নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল করুন : নতুনধারা
ঢাকা, ১৩ আগস্ট : নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ১৩ আগস্ট সকালে তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি ও টাকা পাচাররোধে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় নতুনধারার নেতৃবৃন্দ উপরোক্ত দাবি জানান। চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন এনডিবি চেয়ারম্যানের উপদেষ্টা ও  দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মুন্সিগঞ্জ জেলা এনডিবির যুগ্ম আহবায়ক শেখ লিজা প্রমুখ।
এসময় মোমিন মেহেদী বলেন, স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতায় সাধারণ মানুষ শারিরীকভাবে অসুস্থ্য, বাণিজ্য মন্ত্রীর ব্যর্থতায় বাণিজ্য ধ্বংস, খাদ্য মন্ত্রীর ব্যর্থতায় খাদ্যদ্রব্যের দাম প্রতিনিয়ত বাড়ছেই, কৃষি মন্ত্রীর ব্যর্থতায় কৃষক আত্মহত্যা করছে আর নির্বাচন কমিশনের ব্যর্থতায় দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়ছে। উত্তরণের জন্য প্রয়োজন সকল ব্যর্থদেরকে অপসারণের পরে নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল করে প্রকৃত অর্থেই জনবান্ধব রাজনৈতিক প্লাটফর্মগুলোকে নিবন্ধন দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। তা না হলে এমন অথর্ব ব্যক্তিদের দ্বারা পরিচলিত হবে বাংলাদেশ, আর ধ্বংস হবে দেশের অর্থনীতি-রাজনীতি-কূটনীতিসহ সকল স্তর। যা আমাদের কারোই কাম্য নয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সরবরাহে ঘাটতি, মাধবপুরে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি

গ্যাস সরবরাহে ঘাটতি, মাধবপুরে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি