আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

আনন্দ উচ্ছ্বাসে মিশিগান কালিবাড়ির বার্ষিক বনভোজন 

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৩ ০২:০৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৩ ০২:০৮:১৫ পূর্বাহ্ন
আনন্দ উচ্ছ্বাসে মিশিগান কালিবাড়ির বার্ষিক বনভোজন 
ট্রয়, ২৪ আগস্ট : ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মিশিগান কালিবাড়ির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শিশু, কিশোর, তরুণ-তরুণী আর বয়োবৃদ্ধসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ যেন ছিল এক আবেগঘন আনন্দ আয়োজন।

গতকাল রোববার দুপুরে ট্রয় সিটির জেইসী পার্কের সবুজ বনায়নে দিনব্যাপী আয়োজিত এ বনভোজনে কালিবাড়ির বিপুল সংখ্যক সদস্য এবং সদস্যা ছাড়াও আরও অনেকে যোগ দেন। সকলের অংশগ্রহণে বনভোজনটি পরিণত হয় এক সফল মিলন মেলায়। বনভোজনে অংশগ্রহনকারীরা সকলেই দিনভর আনন্দ উল্লাসে কাটান। কেউ তুলেন ছবি, কেউবা সেলফি, কেউবা এদিক ওদিক ঘুরে বেড়িয়েছেন।

স্ন্যাকসের পর শুরু হয় খেলাধুলা পর্ব। বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য ছিল খেলাধূলা। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের বিপুল সংখ্যক ছেলে-মেয়ে এতে অংশ নেয়। পুরুষ-মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন। ১০টি ইভেন্টের উপভোগ্য খেলাধূলা ছাড়াও সবশেষে অনুষ্ঠিত হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র‍্যাফেল ড্র। মধ্যাহ্ন ভোজ, যা ছিল নিজেদের রান্না করে খাবারের এক অনন্য পরিবেশনা। 

মধ্যাহ্ন ভোজের পর মেয়েদের আকর্ষণীয়  পিলো পাসিং খেলা জমে উঠেছিল। বালকদের (০৯) ৫০ মিটার দৌড় প্রতিযোগিতায় শ্রিয়ান কর ১ম, পুরব চৌধুরী ২য় এবং  শ্রাবণ সরকার ৩য়, বালকদের (১০-১৮) ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় স্বপ্নিল রায়  ১ম, আদি ধর ২য়, অভি দেব ৩য় হয়েছে। মেয়েদের ৫০ মিটার দৌড়ে (৫- ১০) স্পৃহা দাস ১ম, রাধিয়া চৌধুরী ২য়,  মাধবী দাস ৩য় এবং (১০-১৮) মেয়েদের দৌড় প্রতিযোগিতায় স্নেহা দাস ১ম, সৃজা রায় ২য়, অপি দেব তৃতীয় হয়েছে।

মেয়েদের ডিসকাস থ্রো (৫-১০) প্রথম স্পৃহা দাস, ২য় রাধিয়া চৌধুরী এবং ৩য়  মাধবী দাস, বালকদের পেনাল্টি শট (৫-৯)  ১ম শ্রিয়ান কর, ২য় রাধু দাস, ৩য় বেদ ঘোষ ও পুরব চৌধুরী, বালকদের পেনাল্টি শট ( ১০-১২) : ১ম কঙ্ক রায়, ২য় প্রমিত দাস, ৩য় ধ্রুব দেবনাথ, মেয়েদের বালির বক্স থ্রো (১০-১৮)  ১ম সৃজা রায়, অপি দেব ২য় এবং ৩য় হয়েছে গুনগুন গুহ। মহিলাদের হাঁড়ি ভাঙ্গা খেলায় ১ম লাকি চৌধুরী, ২য় পূজা দাস এবং চৈতি দাস ৩য় হয়েছেন। মহিলাদের পিলো পাসিং খেলায় অন্তরা অন্তি ১ম, ঝর্না ২য় এবং ৩য় হয়েছেন ঋত্বিকা দাস।

খেলা শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মিশিগান কালিবাড়ির  প্রেসিডেন্ট শ্যামা বি হালদার। তিনি বলেন, সকলের সহযোগিতা এবং উপস্থিতিতে বনভোজনের আয়োজন স্বার্থক ও সুন্দর হয়েছে। এরপর পরই সকলের উপস্থিতিতে পুত্র আনভিকের হাত ধরে জন্মদিনের কেক কাটেন ওয়েইন স্টেট ইউনির্ভাসিটির প্রফেসর ড. অমিয়াংশু বসু ও তার সহধর্মিনী  মৌসুমী বসু। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সরবরাহে ঘাটতি, মাধবপুরে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি

গ্যাস সরবরাহে ঘাটতি, মাধবপুরে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি