আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

বাগানে মিলল প্রেমিক-প্রেমিকার মরদেহ

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৩ ০২:২৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৩ ০২:২৯:২০ পূর্বাহ্ন
বাগানে মিলল প্রেমিক-প্রেমিকার মরদেহ
নওগাঁ, ১৪ আগস্ট (ঢাকা পোস্ট) : নওগাঁর মান্দায় আরিফ হোসেন (২০) ও জনি আক্তার (১৭) নামে দুই প্রেমিক-প্রেমিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামের একটি ইউক্যালিপটাস বাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরিফ ওই গ্রামের আব্দুল করিমের ছেলে ও জনি আক্তার একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশের তথ্য মতে, ডিগ্রি পড়ুয়া আরিফ হোসেনের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল কলেজছাত্রী জনির। একই গ্রামের হওয়ায় তাদের এই সম্পর্ক নিয়ে বিবাদ ছিল দুই পরিবারের। যা নিয়ে দুজনের মাঝে হতাশা চলছিল। রোববার (১৩ আগস্ট) সন্ধ্যার পর আরিফ এবং রাত ৯টার পর থেকে জনি আক্তার বাড়ি থেকে নিখোঁজ হন। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি দুই পরিবার। পরে সোমবার সকালে নিজেদের বাড়ির কাছাকাছি একটি ইউপিক্যালিপটাস বাগানে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর থানায় সংবাদ দিলে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঢাকা পোস্টকে বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। মরদেহ দু’টির কোনটিতেই আঘাতের চিহ্ন নেই। পাশেই গ্যাস ট্যাবলেটের গুড়া ও ওয়ানটাইম গ্লাস পড়েছিল। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা