আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

বাংলাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৩ ১২:১৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৩ ১২:১৬:৪৭ অপরাহ্ন
বাংলাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ
ঢাকা, ১৪ আগস্ট  (ঢাকা পোস্ট) : মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাঈদী। এরপরই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস ১৫ আগস্টকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে আজ রাতে জামায়াত নেতা সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিভিন্ন চেকপোস্টে তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়গুলোকে আরও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এক কথায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীজুড়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড.খ: মহিদ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, রাজধানীর নিরাপত্তা সময় সময় জোরদার থাকে। আমরা এ বিষয়ে সতর্ক আছি। এদিকে সাঈদীর মৃত্যুর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনেক কর্মীকেই বিএসএমএমইউ'র গেট এবং হাসপাতালের নিচে অবস্থান করতে দেখা গেছে। তবে তাদের কাউকেই হাসপাতালের ভবনের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
এর আগে গতকাল শনিবার (১২ আগস্ট) থেকে আগামীকাল ১৫ আগস্ট পর্যন্ত জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে রাজধানীতে ব্লক রেইড বা বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। গত ১২ থেকে ১৪ আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকায় হোটেল-মেসে এই ব্লক রেইড চলবে। এছাড়া ১৫ আগস্টকে কেন্দ্র করে জঙ্গিরা যেন অবস্থান না নিতে পারে সে লক্ষ্যে ডিএমপির এলাকাধীন সকল আবাসিক হোটেল, মেস এবং বস্তি এলাকায় ব্লক রেইড ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ