আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আটলান্টিক সিটির স্কুল জেলার উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০২:৩২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০২:৩২:২৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটির স্কুল জেলার উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন

আটলান্টিক সিটি, (নিউ জার্সি) ২২ ফেব্রুয়ারি : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ২১ ফেব্রুয়ারি, মংগলবার সিটির স্কুল জেলার উদ্যোগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে। ওইদিন  সকালে যথাযোগ্য মর্যাদায় আটলান্টিক সিটি হাই স্কুলে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শীর্ষক আলোচনা সভা, আবৃত্তি, সংগীত  এবং ভাষা আন্দোলনের ওপর প্রামাণ্য চিত্র প্রদশর্নীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।


সভার শুরুতে বায়ান্নর মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে মহান  ভাষা আন্দোলনের ওপর প্রামাণ্য চিত্র প্রদশর্নীতে  বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের অংশ বিশেষ  প্রদর্শন করা হয়। 


আটলান্টিক সিটি হাই স্কুলের অধ্যক্ষ মিসেস  কনস্ট্যান্স ডেইস চ্যাপম্যান অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন। এরপর ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন আটলান্টিক সিটির পাবলিক স্কুলসমূহের সুপারিনটেনডেন্ট ডঃ মিসেস  লা কোয়েটা স্মল, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সংগঠনের ট্রাস্টি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক ।
ডঃ  মিসেস  লা কোয়েটা স্মল তাঁর বক্তৃতায় ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি তাঁর অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে তিনি  বলেন, স্কুল জেলায় বহুজাতিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন ভাষা-ভাষীর ছাত্র-ছাত্রীদের মধ্যে মাতৃভাষার প্রতি তাদের আগ্রহ ও তা অন্তরে ধারণ ও লালন করে বেড়ে ওঠার লক্ষ্যেই তাঁর এই প্রয়াস।


অনুষ্ঠানে আটলান্টিক সিটি হাই স্কুলের  বিভিন্ন ভাষা ভাষীর ছাত্র- ছাত্রীরা তাদের নিজ নিজ মাতৃভাষায় গদ্য, পদ্য পাঠ করেন। এছাড়া তারা  নিজ নিজ দেশের জাতীয় পতাকা হাতে নিজ নিজ মাতৃভাষায় অনুষ্ঠানে উপস্থিত সুধীজনদের স্বাগত  সম্ভাষণ জানান, যা অনুষ্ঠানে  ভিন্ন আবহের সৃষ্টি করে।
 অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশগ্রহন করেন  জিশান বখতিয়ার, রাজ দাশগুপ্ত , সাজিয়া জাহান, মেরি দুয়া,জুন ইয়ুন চ্যাং, ইয়োসেলু কাতুয়া প্রমুখ ।


অনুষ্ঠান সঞ্চালনা করেন মিদহাত সিদ্দিকী। আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য  সুব্রত চৌধুরী, জহিরুল ইসলাম বাবুল ও আব্দুর রফিককে   ’আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। উল্লেখ্য,  আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় আটলাণ্টিক সিটি স্কুল জেলায় ব্যাপক আয়োজনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস‘ উদযাপিত হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি