আমেরিকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

শাহবাগ রণক্ষেত্র, রাবার বুলেটে আহত সাংবাদিক 

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৩ ১২:৪৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৩ ১২:৪৮:৪৬ পূর্বাহ্ন
শাহবাগ রণক্ষেত্র, রাবার বুলেটে আহত সাংবাদিক 
ঢাকা, ১৫ আগস্ট (ঢাকা পোস্ট) : রাজধানীর শাহবাগে পুলিশের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। মঙ্গলবারের ভোরের দিকের এ সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ এলাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী গতকাল রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর রাত ১০টার দিক থেকেই শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন জামায়াতের নেতাকর্মীরা। এরপর রাতে আর বিশেষ কোনো ঘটনার খবর পাওয়া না গেলেও ভোরের দিকে রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ এলাকা। 
পুলিশ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে টিয়ারগ্যাস, রাবার বুলেট, হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ডেইলি অবজারভারের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক তাওসিফুল ইসলাম আহত হন। তিনি বুকে রাবার বুলেট বিদ্ধ হয়েছেন। 
বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়। বিক্ষোভকারীরা পুলিশের সাঁজোয়া গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশের হ্যান্ড গ্রেনেড ও রাবার বুলেটে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে সাঈদীর মরদেহবাহী গাড়ি হাসপাতাল থেকে বের করে পিরোজপুরের পথে নেওয়া হয়।    

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার