আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার

সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৩ ১২:০১:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৩ ১২:০১:০১ পূর্বাহ্ন
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন
আটলান্টিক সিটি, ১৫ আগস্ট : আজ রাতে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেন মওলানা আবদুল হাই। অনুষ্ঠানে পঁচাত্তরের পনেরই আগস্ট নিহত ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুর রফিকের সভাপতিত্বে ও  বেলালউদদীন এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন মোঃ বেলাল হোসেন, আব্দুর রহিম, ফারুক তালুকদার, রওশনউদদীন,জাকিরুল ইসলাম খোকা, মিজানুর রহমান, গৌতম নাগ,মোঃ বেলাল, মনিরুজামান মনির, নূর মোহাম্মদ, শেখ কামাল মনজু, মুক্তাদির রহমান,কুতুবউদদীন এমরান , তোলন হক , বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়া,মাসুম সরকার প্রমুখ ।

সভায় বক্তারা অভিযোগ করেন, একাত্তরের পরাজিত শক্তি তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় একুশে আগস্ট শেখ হাসিনাকে হত্যা করে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে বিনাশ করার অশুভ প্রচেষ্টা চালিয়েছিল। সেই নারকীয় হামলার নাটের গুরু তারেক রহমানসহ হাওয়া ভবন সংশ্লিষ্ট কুশীলব ও তাদের দোসরদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলার মাটি থেকে খুনি চক্রকে চিরতরে উৎখাত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা বিদেশে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে দ্রুত রায় কার্যকর করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। 
বক্তারা বলেন, বঙ্গবন্ধু তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে না পারলেও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার আদর্শ ও দর্শন বুকে লালন ও ধারণ করে সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের সকল ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিশ্বে পরিচিত পেয়েছে উন্নয়নের রোল মডেল হিসেবে।

বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশে-বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর সৈনিকদের প্রতি আহ্বান জানান। বঙ্গবন্ধুর পরিবার ও বর্তমান সরকারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানান। বক্তারা প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। সভায় বক্তারা কুচক্রী মহলের ষড়যন্ত্র নস্যাৎ করতে দেশে-বিদেশে আওয়ামী পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক