আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

বাংলাদেশ সফর শেষ করলেন রেবেকা ইসলাম

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৩ ০১:২২:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৩ ০১:২২:৫৯ পূর্বাহ্ন
বাংলাদেশ সফর শেষ করলেন রেবেকা ইসলাম
ওয়ারেন, ১৭ আগস্ট : এপিআইএ ভোট- মিশিগানের ডিরেক্টর এবং মিশিগান এশিয়ান অ্যাফেয়ার্স কমিশনার রেবেকা ইসলাম সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এক সফরে বাংলাদেশ ঘুরে  এসেছেন। সফরকালে তিনি সিলেটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। 
গত সপ্তাহে তিনি সিলেট দক্ষিণ সুরমা হাজ্বী গাবরু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ এবং স্কুল সামগ্রী বিতরণ করেন। স্কুল প্রশাসন রেবেকা ইসলামকে স্বাগত জানায় এবং তার সমস্ত মহান কাজের জন্য তাকে সম্মান জানায়। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মাসুদা বেগম। এছাড়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দুল জলিল তালুকদার, পিটিএ কমিটির চেয়ারম্যান সুজন আহমেদ, লিটন আহমেদ, প্রধান শিক্ষক বিপ্লব পুরকাস্থো। অনুষ্ঠান শেষে সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান রেবেকা ইসলামকে  বিদ্যালয় ঘুরে দেখান। এবং স্কুলের পক্ষ থেকে এপিআইএ ভোট- মিশিগান এর ডিরেক্টর রেবেকা ইসলামকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এপিআইএ ভোট মিশিগান মুলতো নাগরিক অধিকার, ভোটার রেজিস্ট্রেশন, স্বাস্থ্য সুরক্ষা, কমিউনিটি হেল্প, নারীর অধিকার সহ বিভিন্ন ধরনের উন্নয়ন মুলক কাজ করে থাকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি