আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মোমিন মেহেদী

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৩ ১১:৪৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৩ ১১:৪৯:০৪ পূর্বাহ্ন
দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মোমিন মেহেদী
ঢাকা, ১৭ আগস্ট : ৩০ বছরের ঐতিহ্যবাহী দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক-এর দায়িত্ব নিয়েছেন মোমিন মেহেদী। একাধারে রাজনীতিক-কলামিস্ট ও সাহিত্যিক মোমিন মেহেদীকে প্রধান সম্পাদক আইয়ুব রানা ১৭ আগস্ট সকালে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব প্রদান করেন।
মোমিন মেহেদী ২০০০ সাল থেকে দৈনিক দক্ষিণাঞ্চল, আজকের কাগজ (বরিশাল অফিস), দৈনিক যুগান্তর, দৈনিক ইনকিলাব, দৈনিক সমাচার, দৈনিক খবরপত্রসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমে কাজ করেছেন। তাঁর প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৯৫ সালে দৈনিক ইত্তেফাকে। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাধারণ সম্পাদক(২০০৪-৫) এবং সভাপতি (২০০৫-৯) দায়িত্ব পালনের পাশাপাশি বঙ্গবন্ধু লেখক পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সভাপতির  দায়িত্বও  পালন করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৬৭ টি। ১৯৮৫ সালের ২৮ আগস্ট ময়মনসিংহে জন্মগ্রহণকারী মোমিন মেহেদীর পৈত্রিক নিবাস বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চানপুরে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা