আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

ভারতের সমালোচনায় বিএনপি নেতারা

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৩ ১২:২৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৩ ১২:২৩:৫০ অপরাহ্ন
ভারতের সমালোচনায় বিএনপি নেতারা
ঢাকা, ১৮ আগস্ট (ঢাকা পোস্ট) : ভারতের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আজকে কোন দেশ কি বলল তাতে কিছু যায় আসে না। আমাদের দাবি আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। যারা গণতন্ত্রের কথা বলে তাদেরকে ধন্যবাদ। আর ভারত যদি বলে-২০১৪ ও ১৮ সালের মতো শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে পারবে, চ্যালেঞ্জ বাংলাদেশের ১৮ কোটি মানুষ এবার সেটা হতে দেবে না। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর দয়াগঞ্জ এলাকায় সরকারের পদত্যাগের দাবিতে গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
ভারতকে নিজের ঘর সামলানোর পরামর্শ দিয়ে গয়েশ্বর বলেন, পরের ঘরের মাতবরি কমিয়ে দেন। বিএনপি দেশের মানুষের কথা বলে উল্লেখ করে গয়েশ্বর বলেন, আমরা স্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলি। ১৮ কোটি মানুষ যেখানে আছে, কারো মাতব্বরি টিকবে না। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে চলে যেতে হবে।
সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি খুন-গুম ও লুট করতে জানে না। সুতরাং জনগণ বিএনপিকে ক্ষমতায় আনবে। কারো বাড়ি-ঘর লুট করার জন্য বিএনপি যাবে না। কারণ বিএনপির মানবতাবোধ আছে। সুতরাং বিএনপির কাছে দেশ-জাতি নিরাপদ।
সমাবেশে গয়েশ্বরের পাশাপাশি ভারতের সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের একটি পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির কূটনৈতিকরা আমেরিকাকে বলছে, শেখ হাসিনাকে সরালে ভারত এবং আমেরিকার লাভ হবে না। ভারতের কূটনৈতিকদের বলি- শেখ হাসিনা গোটা দেশটাকে কলোনিতে পরিণত করেছে। এখানে আমাদের কথা বলা, স্বাধীনতা ও কোনো অধিকারই নেই। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে আর ভারপ্রাপ্ত সদস্য সচিব রবিণ আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ