আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

ইতিহাসে প্রথমবার মহালয়ায় সূর্যগ্রহণ!

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৩ ০১:১১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৩ ০১:১১:০৭ অপরাহ্ন
ইতিহাসে প্রথমবার মহালয়ায় সূর্যগ্রহণ!
কলকাতা, ১৮ আগস্ট : বিষয়টায় চিন্তার ভাঁজ ফেলেছে অনেকের কপালেই। গত একশো বছরে যা ঘটেনি তা ঘটতে চলেছে এবার। দেবীপক্ষের সূচনা এবার গ্রহণের মধ্য দিয়ে। মহালয়ার দিন সূর্যগ্রহণ। তাহলে কি হবে? পিতৃতর্পণ কি বন্ধ থাকবে এবার? কি বলছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা? বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনীর সুর যেদিন কাকভোরে শোনা যাবে এবার সেই মহালয়াতেই সূর্যগ্রহণ।দেবীর আবাহনে আকাশ যেদিন থেকে নীলাম্বরী শাড়িতে সাদা মেঘের আঁচল পাতবে সেদিনই বিশ্বের বেশ কিছু প্রান্তের আকাশ ঘনীভূত হবে বলয়গ্রাসে। শতবর্ষের ইতিহাসে এই প্রথম।
ভারত থেকে অবশ্য গ্রহণ দেখা যাবে না। কিন্তু ওই দিনটায় দেবীপক্ষের সূচনা। অনেকের প্রশ্ন, পিতৃতর্পণের যে প্রথা অনন্তকাল ধরে চলে আসছে, সূর্যগ্রহণ সেই রীতি পালনে কোনও প্রভাব ফেলবে না তো? এখানেই আশ্বস্ত করছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা। তাঁরা বলছেন, ভারতে এই সূর্যগ্রহণ অদৃশ্য। ফলে তর্পণের রীতি পালনে কোনও বাধা নেই। 
উৎসব শুরুর প্রস্তুতির আবহে উদ্বেগের খবর বয়ে এনেছে সূর্যগ্রহণ। কারণ দিনটা মহালয়া! আগামী ১৪ অক্টোবর। অমাবস্যা তিথিতে পিতৃতর্পণের ধুম থাকবে ঘাটে ঘাটে। ভারতীয় সময় রাত ৮টা ৩৪ মিনিটে গ্রহণ স্পর্শ করবে। শেষ হবে মধ্যরাত ২টা ২৫ মিনিটে। মহালয়ার দিনে সূর্যগ্রহণ, শেষ ১০০ বছরের শাস্ত্রীয় দলিলে এমন তথ্য খুঁজে পাচ্ছেন না বিশারদরা। তবে তাঁরা সকলেই বলছেন, মহালয়ার সঙ্গে সূর্যগ্রহণের কোনও সম্পর্ক নেই। জ্যোতিষ শাস্ত্রবিদরা বলছেন, তর্পণে কোনও অসুবিধা নেই। ওই দিন নিয়ম-রীতি মেনে সকলেই পিতৃপুরুষকে জলদান করতে পারবেন।
কারণ প্রাকৃতিক বিপর্যয়ও ধর্মীয় রীতি আটকে রাখতে পারে না। তাছাড়া সূর্যগ্রহণ ভারতের আকাশে দৃশ্যমান না হওয়ায় প্রভাব পড়বে না। তবে কারও মনে যদি দ্বিধা-দ্বন্দ্ব থাকে, তাহলে ১৪ অক্টোবর রাতে গ্রহণের সময়টুকু তর্পণের থেকে বিরত থাকলেই হবে। তবে আর কি, গ্রহণ হোক তার নিয়মে। সেই সময়টুকু বাদ দিয়েই চলুক পিতৃতর্পণ।
সূত্র : প্রথম কলকাতা

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ