আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

ত্রৈমাসিক শব্দকথা'র বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৩ ০৪:৫৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৩ ০৪:৫৪:৪২ অপরাহ্ন
ত্রৈমাসিক শব্দকথা'র বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন
হবিগঞ্জ, ১৯ আগস্চ :  শব্দকথা প্রকাশনের সাহিত্য ম্যাগাজিন শিল্প সাহিত্য সংস্কৃতি'র ছোটোকাগজ ত্রৈমাসিক শব্দকথা বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন, কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) শহরের রামকৃষ্ণ মিশন রোডস্থ শব্দকথা প্রকাশনের কার্যালয় প্রাঙ্গণে শব্দকথা'র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে লেখক হাবিব খোকনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শব্দকথা'র  সহ-সম্পাদক ও কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি বাদল কৃষ্ণ বনিক, উদীচী হবিগঞ্জের সভাপতি বন্ধু মঙ্গল রায়, কবি অপু চৌধুরী, কবি ও গীতিকার কুদ্দুস আলী মনোহর,  কবি মো. আব্দুল হক, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক এম এ ওয়াহিদ, গল্পকার ঝর্ণা চৌধুরী, কথাসাহিত্যিক লুৎফুন নীরা, ব্যাংকার মিজানুর রহমান শামীম।
কবিতা আবৃত্তি করেন চারুকণ্ঠের সভাপতি অজয় রায় ও সাধারণ সম্পাদক গৌরী রায়, কবি গোপাল রায়, তাসনীমুল জান্নাত, মালিহা আনান সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যানি মণি দাস। সংগীত পরিবেশ করেন আফরোজ দেওয়ান।
শব্দকথা'র সম্পাদক মনসুর আহমেদ বলেন, "যখনই বৃষ্টির রিমঝিম শব্দে সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে সুগন্ধি সব ফুল। কদম, কেয়া, কামিনী, ঘাসফুল, শাপলা, বেলি ও বকুলের সুবাসে এখন মুখরিত চারপাশ। আমাদের প্রকৃতি যেন আগামী প্রজন্মের জন্য নিরাপদ থাকে সেই ব্যবস্থা রাষ্ট্র সমাজের করা উচিত। ধ্বংসস্তুপের নিচ থেকেই জেগে ওঠে অংকুর। প্রকৃতি ও পরিবেশ সচেতন কবি, সাহিত্যিকদের সাহিত্যকর্ম নিয়ে আমরা প্রকাশের উদ্যােগ গ্রহণ করি "ত্রৈমাসিক শব্দকথা" বর্ষা সংখ্যা। যাঁরা লেখা ও বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা।"
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, "ত্রৈমাসিক শব্দকথা একটি অনন্য প্রকাশনা। সাহিত্যের ছোটোকাগজের আকাল থাকা সত্ত্বেও বর্তমান সময়ে এধরনের একটি সাহিত্যকর্ম চালিয়ে যাওয়ার জন্য আয়োজনবৃন্দকে সাধুবাদ জানাই। হবিগঞ্জের সাহিত্য সংস্কৃতিকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে শব্দকথা প্রকাশন একটি বিশেষ ভূমিকা পালন করছে। এ ভূমিকা অব্যহত থাকুক। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি