আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

ডেট্রয়েটে সড়ক দুর্ঘটনায় ইস্টার্ন মার্কেটের সিইও আহত, স্ত্রীর মৃত্যু

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৩ ০৫:৩৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৩ ০৫:৩৩:০৮ অপরাহ্ন
ডেট্রয়েটে সড়ক দুর্ঘটনায় ইস্টার্ন মার্কেটের সিইও আহত, স্ত্রীর মৃত্যু
ভিভিয়ান ও ইস্টার্ন মার্কেটের সিইও ড্যান কারমোডি/Eastern Market 

ডেট্রয়েট, ১৯ আগস্ট : ইস্টার্ন মার্কেটের সিইও ড্যান কারমোডির স্ত্রী ভিভিয়ান শুক্রবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এঘটনায় সিইও ড্যান কারমোডিও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সেন্ট অবিন ও লাফায়েট স্ট্রেটের সংযোগস্থলে সড়কে দুর্ঘটনাটে ঘটেছে। এক বিবৃতিতে ইস্টার্ন মার্কেটের প্রেসিডেন্ট কেটি ট্রুডো বলেছেন, "ইস্টার্ন মার্কেট পরিবার কারমোডি পরিবারের জন্য গভীরভাবে দুঃখিত। তিনি বলেন, এই অবিশ্বাস্যভাবে দুঃখজনক এবং কঠিন সময়ে ড্যান এবং তার পরিবারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।" ড্যান কারমোডি সুস্থ হয়ে উঠার আগ পর্যন্ত ইস্টার্ন মার্কেটের প্রেসিডেন্ট কেটি ট্রুডো সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।
ডেট্রয়েট পুলিশ বিভাগের কর্মকর্তারা শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার ২০ বছর বয়সী এক অজ্ঞাত এক গাড়ি চালক ওই দম্পতিকে ধাক্কা দেয়। পরে গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা খায়। চিকিৎসকরা সন্দেহভাজন ও আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সন্দেহভাজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। ভিভিয়ান কারমোডিকে মৃত ঘোষণা করা হয়। ড্যান কারমোডিকে তার আঘাতের জন্য চিকিৎসা করা হচ্ছে এবং আশা করা হচ্ছে যে তিনি সেরে উঠবেন। 
নিহত ভিভিয়ান কারমোডি ১৩ বছর ধরে কারমোডি কনসাল্টিংয়ে কাজ করেছেন, অংশীদার এবং ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট হিসাবে কাজ করেছেন, তার লিঙ্কডইন প্রোফাইল অনুসারে। তিনি ফেব্রুয়ারি ২০১৭ থেকে আগস্ট ২০১৯ পর্যন্ত বার্কলে ডাউনটাউন ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহী পরিচালক এবং জুলাই ২০১০ থেকে সেপ্টেম্বর ২০১৩ পর্যন্ত মেইন স্ট্রিট ফ্রাঙ্কলিনের নির্বাহী পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি হুইটন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এই দম্পতির ছয় কন্যাকে ঘটনা অবহিত করা হয়েছে ।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা