আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

মিশিগানে ‍‍'সুড়ঙ্গ' দেখতে দর্শকদের ভিড়

  • আপলোড সময় : ২১-০৮-২০২৩ ০১:০৮:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৩ ০১:০৮:২০ পূর্বাহ্ন
মিশিগানে ‍‍'সুড়ঙ্গ' দেখতে দর্শকদের ভিড়
ট্রয় সিটি, ২১ আগস্ট : সাম্প্রতিক সময়ের বেশ আলোচিত বাংলা সিনেমা সুড়ঙ্গের প্রদর্শনী হলো মিশিগানে। এই সিনেমার প্রদর্শনীর আয়োজন করে ভিয়ের ইভেন্ট। মিশিগানের ট্রয় সিটির এমজেআর গ্রান্ড মুভি থিয়েটারে ২০ ও ২১ আগষ্ট সিনেমাটির প্রদর্শনী হয়েছে।
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে প্রায় আশি হাজার বাঙালির বসবাস। এখানে বসবাসরত বাঙালিদের জন্য বিভিন্ন মুভি থিয়েটারে ভালো বাংলা মুভির প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবার আলোচিত বাংলা সিনেমা সুড়ঙ্গের প্রদর্শনীর আয়োজন করেছে ভিয়ের ইভেন্ট।

শনি ও রবিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় সুড়ঙ্গ সিনেমার প্রতিটি শো-তে ছিল বাঙালিদের উপচে পড়া ভীড়। সিনেমা দেখতে আসা দর্শকদের কাছে জানা যায়, তারা সিনেমাটি বেশ উপভোগ করেছে। সিনেমার গল্পটি যেন বাস্তব দৃশ্যপট থেকেই নেয়া। আরফান নিশো ও তমা মির্জার অভিনয় ছিল দারুণ ও প্রাণবন্ত !

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা