আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

৩ বছরের শিশুর মৃত্যুর জন্য সাউথ হ্যাভেন নার্স অভিযুক্ত, লাইসেন্স বাতিল

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০২:৪৪:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০২:৪৪:২৪ পূর্বাহ্ন
৩ বছরের শিশুর মৃত্যুর জন্য সাউথ হ্যাভেন নার্স অভিযুক্ত, লাইসেন্স বাতিল

ল্যান্সিং, ১৭ ফেব্রুয়ারি : ভেন্টিলেটর নির্ভর এক শিশুর মৃত্যুর জন্য পশ্চিম মিশিগানের এক নার্সের লাইসেন্স বাতিল করা হয়েছে। তিনি মেথামফেটামিনের প্রভাবে আচ্ছন্ন  ছিলেন। এ কারণে সাউথ হ্যাভেনের বাসিন্দা জুডিথ মারিয়া সোবল (৪২) মিশিগান ডিপার্টমেন্ট অব লাইসেন্সিং অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স-এর মিশিগান বোর্ড অব নার্সিং ডিসিপ্লিনারি সাবকমিটি তার নার্সের লাইসেন্স স্থগিত করেছে। একই সঙ্গে তাকে ১ লাখ ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল শুক্রবার একথা জানিয়েছেন।
সোবোল, একজন নিবন্ধিত নার্স। তিনি  ২০২২ সালের ২০ জুন রাতের শিফটে দায়িত্বে ছিলেন। এদিন তার  যত্নে ছিল ৩ বছর বয়সী ভেন্টিলেটর নির্ভর মহিলা শিশু। পরদিন সকালে শিশুটির বাবা-মা নার্স সোবোলকে অসামঞ্জস্যপূর্ণ অবস্থায় খুঁজে পেয়েছেন। শিশুটিও প্রতিক্রিয়াহীন ছিল এবং তার শ্বাসনালীর টিউব সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পান। বাবা-মা এবং চিকিৎসকরা শিশুটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। পুলিশের তদন্তের সময় সোবোল কর্মকর্তাদের কাছে স্বীকার করেছেন যে তিনি যেদিন শিফটে কাজ করেছিলেন সেদিন তিনি মেথামফেটামাইন ইনজেকশন নিয়েছিলেন। তদন্তকারীরা তার ব্যাগে দুটি মেথামফেটামাইন পাইপ এবং ক্রিস্টাল মেথামফেটামিনের একটি ছোট পাত্রও পেয়েছেন। প্রসিকিউটররা সোবোলের বিরুদ্ধে দ্বিতীয়-ডিগ্রি হত্যা এবং মেথামফেটামাইনস/এক্সটসি রাখার অভিযোগ এনেছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, তাকে বর্তমানে বেরিয়ান কাউন্টি কারাগারে ৫ লাখ ডলার মুচলেকায় রাখা হয়েছে। মঙ্গলবার সোবোলের বিচার শুরু হওয়ার কথা রয়েছে। এক বিবৃতিতে নেসেল বলেন, সোবোলের কর্মকাণ্ড জনগণের আস্থার চরম লঙ্ঘন এবং জনগণের স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণের জন্য আসন্ন হুমকি।  

Source & Photo: http://detroitnews.com



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ