আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

মিশিগান মহানগর আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন

  • আপলোড সময় : ২২-০৮-২০২৩ ০১:০৩:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৩ ০১:০৬:৪৬ পূর্বাহ্ন
মিশিগান মহানগর আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন
হ্যামট্রাম্যাক, ২২ আগস্ট : জাতীয় শোক দিবস উপলক্ষে মিশিগান মহানগর আওয়ামীলীগের উদ্যোগেগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ আগস্ট) সন্ধ্যায় শহরের নিউ মদিনা রেস্টুরেন্টে মিশিগান মহানগর আওয়ামীলীগের  সভাপতি আব্দুস শাকুর খান মাখনের  সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ মুতালিবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, সিলেট ল’কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি,  এডিশনাল পিপি এডভোকেট সামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য সাবেক ছাত্রনেতা শাহিদুর রহমান চৌধুরী জাবেদ। দোয়া পরিচালনা করেন মিশিগান মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা হারুন আহমদ।
বক্তব্য রাখেন উপদেষ্টা হারুন আহমদ, নুরুল ইসলাম বাংগালী, আব্দুল হাসিব, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বাচিত, তাহের লুৎফুর, আবু তাহের সিদ্দিক বাবুল, ইসলাম উদ্দিন, মিশিগান স্টেট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেবুল আহমদ, মিশিগান মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট নুরুল হাসান পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, নজরুল ইসলাম জিতু, শামসুল হুদা পাশা, জাইক উদ্দিন, জুবায়ের আহমদ, আমিরুল ইসলাম খছরু, আব্দুল বাচিত মধু, শাহ সেবুল, কাজল মিয়া মেম্বার, বকুল আহমদ, মিশিগান স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুম্মান চৌধুরী ইভান, 
মিশিগান স্টেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদ আহমদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদকঃ মোস্তফা আহমদ, উপ প্রচার সম্পাদক মিলাক মারচেন্ট, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিমেল দাস, মিশিগান স্টেইট যুবলীগের কার্যকারী কমিটির সদস্য আসিফ সিকদার, গৌতম দেব, মো: লিমন শাহ, মঈনুল হক, মিশিগান স্টেট ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক কাজী মামুন, যুগ্ম আহবায়ক এজে পাশা, রেজাউল হাসান, সম্পাদক ছাব্বির আহমদ, আরিফ জিসান, এমরান এইছ নাহিদ, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল বাচিত মধু, সদস্য সচিব ফয়ছল আহমদ চৌধুরী রুবেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শামসুল ইসলাম বলেছেন, ১৫ আগস্টের ঘাতক চক্র এখনও সক্রিয়। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা নানা ষড়যন্ত্র করছে। আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। তিনি বলেন,   বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে তিনি দেশকে সারাবিশ্বে উন্নয়নের একটি রোলমডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্যে শাহিদুর রহমান চৌধুরী জাবেদ বলেন, ১৫ আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। শোক সভা শেষে শিন্নি বিতরণ করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ