আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

৬ সেপ্টেম্বর আটলান্টিক সিটিতে পালিত হবে জন্মাষ্টমী

  • আপলোড সময় : ২২-০৮-২০২৩ ০১:৩৩:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৩ ০১:৩৩:৪৪ পূর্বাহ্ন
৬ সেপ্টেম্বর আটলান্টিক সিটিতে পালিত হবে জন্মাষ্টমী
আটলান্টিক সিটি, ২২ আগস্ট : সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি “শুভ জন্মাষ্টমী” যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় আড়ম্বর ও আনুষ্ঠানিকতায় উদ্‌যাপন করবে।
আগামী ৬ সেপ্টেম্বর, বুধবার আটলান্টিক সিটির ১৪১১, পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে কৃষ্ণভক্তদের উদ্যোগে সাড়ম্বরে  জন্মাষ্টমী উদযাপন করা হবে।
ওইদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত অনুষ্ঠিতব্য জন্মাষ্টমী উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে অধিবাস,  মঙ্গলাচারণ, নাম কীর্তন, গীতা পাঠ, কৃষ্ণ পূজা, পদাবলি কীর্তন, কৃষ্ণ লীলা, ধর্মীয় সংগীত পরিবেশন, হিন্দু ধর্মীয় বিভিন্ন বিষয়াদির ওপর শিশু-কিশোরদের মেধা   প্রতিযোগীতা, প্রসাদ বিতরন ইত্যাদি।
 উল্লেখ্য, দ্বাপর যুগের শেষ দিকে এই তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত কোলজুড়ে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্ম মতে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের বাণী হিন্দু ধর্মাবলম্বীদের আলোড়িত করছে হাজার বছর ধরে।
আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর সদস্য সুব্রত চৌধুরী ও পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানমালায় হিন্দু ধর্মাবলম্বীদের অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০