আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মাধবপুরে সাংবাদিকদের সাথে নতুন ওসির মতবিনিময় 

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৩ ১২:১৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৩ ১২:২৩:২০ অপরাহ্ন
মাধবপুরে সাংবাদিকদের সাথে নতুন ওসির মতবিনিময় 
মাধবপুর (হবিগঞ্জ) ২৩ আগস্ট : মাধবপুর থানার নবাগত ওসি মোঃ রাকিবুল ইসলাম খান স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ বুধবার (২৩ আগস্ট) দুপুরে মাধবপুর থানায় এ মতবিনিময় সভায় মাধবপুর প্রেসক্লাব, মাধবপুর উপজেলা প্রেসক্লাব ও মাধবপুর মডেল প্রেসক্লাবের নেতৃস্থানীয় সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
ওসি মোঃ রকিবুল ইসলাম খান দায়িত্বপালনে সাংবাদিকদের সর্বোত সহায়তা কামনা করে পেশাগত দায়িত্ব পালনে তার পক্ষ থেকে সম্ভাব্য সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। মাদক নির্মুল,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,মানুষের জানমালের নিরাপত্তায় তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করে বলেন,সাংবাদিকেরা অনেক বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন। পুলিশ ও সাংবাদিক পরষ্পর পরিপুরক।সাংবাদিকদের পক্ষ থেকেও ইতিবাচক সহায়তার আশ্বাস প্রদান করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আতিকুর রহমান ও থানার সােকেন্ড অফিসার শামস ই তাব্রীজ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে মাধবপুর প্রেসক্লাবের সভাপতি অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আইয়ুব খান, সানাউল হক চৌধুরী শামীম, একরামুল আলম লেবু, রাখাল দে, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক এরশাদ আলী, যুগ্ম আহবায়ক শংকর পাল চৌধুরী, জালাল উদ্দিন লস্কর, তোফাজ্জল হোসেন চৌধুরী, হামিদুর রহমান, এমএম গাউস, নাহিদ মিয়া, মাধবপুর মডেল প্রেসক্লাবের আহবায়ক আজিজুর রহমান জয়, শাবানা চৌধুরী ও মোঃ মাতু মিয়া উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি