আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

বিএএসজের উদ্যোগে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৩ ০১:০৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৩ ০১:০৯:২৭ পূর্বাহ্ন
বিএএসজের উদ্যোগে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ
আটলান্টিক সিটি, ২৪ আগস্ট : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে স্থানীয় বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্রবাসী  বাংলাদেশীসহ অন্যান্য কমিউনিটির ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ সহ স্কুল  সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’এ অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ সহ স্কুল সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউ জার্সি রাজ্যের সিনেটর ভিন্স  পলিসতিনা। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউ জার্সি রাজ্যের এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, এসেম্বলিওম্যান ক্লারা সুইফট ও স্টকটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ শাহ আলম। এছাড়া গ্যালাওয়ে টাউনশীপের কাউন্সিলম্যান মোঃ ওমর, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরীসহ বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির  সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অতিথিরা তাঁদের বক্তব্যে বিএএসজের বিভিন্ন  মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে যে কোন ধরনের মহতী কার্যক্রমে তাঁদের সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির  সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষ্টি বোর্ড এর চেয়ারম্যান আবদুর রফিক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার আহমদ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তাঁরা বলেন, আটলান্টিক সিটিতে দ্বিতীয়বারের মতো কোন বাংলাদেশি সংগঠনের পক্ষ থেকে স্কুল সামগ্রী বিতরণ করতে পেরে তাঁরা সত্যিই গর্বিত ও আনন্দিত। আগামীতে কমিউনিটির স্বার্থে তাঁরা আরো নিত্য নতুন কর্মসূচী নিয়ে হাজির হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

টেক্সাস এভিনিউতে বসবাসরত নিলুফা আক্তার পঞ্চম গ্রেড ও প্রথম  গ্রেডে অধ্যয়নরত তাঁর দুই সন্তান  জারিফ ওয়ালিফ ও আদ্রিফ ওয়াসির এর জন্য স্কুল ব্যাগ সংগ্রহ  করে বলেন, কমিউনিটির স্বার্থে বিএএসজে প্রতিনিয়ত যেসব কল্যাণকর কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার জন্য তাদেরকে টুপিখোলা অভিনন্দন জানাচ্ছি। বর্তমানে দুর্মূল্যের বাজারে বিনামূল্যে স্কুল ব্যাগ সহ  স্কুল সামগ্রী পেয়ে আমি যারপরনাই খুশি। স্প্যানিশ কমিউনিটির জেসিকা লোপেজ তাঁর স্কুল পড়ুয়া সন্তানের জন্য স্কুল ব্যাগ পেয়ে বেশ আনন্দিত। আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির তিন শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ সহ স্কুল সামগ্রী বিতরন কমিউনিটিতে বেশ সাড়া ফেলে।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০