আমেরিকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা

মাধবপুর দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ২ ডাকাত আটক

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৩ ১০:১১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৩ ১০:১১:৫৮ পূর্বাহ্ন
মাধবপুর দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ২ ডাকাত আটক
মাধবপুর (হবিগঞ্জ) ২৪ আগস্ট : মাধবপুর থানাধীন ঢাকা -সিলেট মহাসড়কে ডাকাতি করে পালানোর সময় ধারালো অস্ত্রসহ নিজাম ও ওয়াসিমকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় মাধবপুর বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী সুভাষ ভৌমিক একটি পিকআপ গাড়ীতে করে   দোকানে ফিরছিল। হোটেল হাইওয়ে ইন এর দক্ষিণে পৌঁছামাত্র দক্ষিণ বেজুড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নাজিম (২২) ও একই গ্রামের আবুল কালামের ছেলে ওয়াসিম (১৯)সহ সঙ্গীয় ডাকাত দল  ধারালো অস্ত্র নিয়ে গাড়ীটি গতিরোধ করে। এসময় চালক  নয়ন দেবনাথের কাছ থেকে অস্ত্রের মুখে আড়াই লক্ষ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে এসআই মনিরুজ্জামান এসআই তরিকুল ইসলাম, এএসআই জিয়া ও সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ৬ ঘণ্টার মধ্যে ২ ডাকাতকে অস্ত্রসহ আটক। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৫ হাজার টাকা উদ্ধার হয়। এ ঘটনায় মাধবপুর থানায় দ্রুত বিচার আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল

নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল