আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আত্মসমর্পণের ২০ মিনিটের মাথায় ট্রাম্প মুক্ত

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৩ ১২:৩৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৩ ১২:৩৮:৩০ পূর্বাহ্ন
আত্মসমর্পণের ২০ মিনিটের মাথায় ট্রাম্প মুক্ত

আটলান্টা, ২৫ আগস্ট : মাত্র ২০ মিনিটের জন্য় জেলে গিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই জামিন পেয়ে যান তিনি। ২০২০ সালে নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটলান্টার ফুলটন কাউন্টির একটি কারাগারে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। তবে গ্রেপ্তারির পর তাঁর একটি ছবি তোলার পর দু’লক্ষ ডলারের বন্ডের বিনিময়ে জামিন দেওয়া হয় ট্রাম্পকে। কারাগারে ট্রাম্পকে মিনিট কুড়ি কাটাতে হয়েছিল। খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের।
প্রসঙ্গত, ২০২০–র প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া প্রদেশে রিপাবলিকান দলের প্রার্থী তথা তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াই হয়। ফল প্রকাশের পর দেখা যায় ১২ হাজার ভোটে জিতে গিয়েছেন বাইডেন। ট্রাম্প দাবি করছিলেন, গণনায় কারচুপি করা হয়েছিল। এর পর তাঁর বিরুদ্ধেই পাল্টা কারচুপির অভিযোগ আনা হয়। জর্জিয়া প্রদেশের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টায় অভিযুক্ত করা হয় তাঁকে। জর্জিয়ার আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মোট ১৩টি অভিযোগ আনা হয়েছিল। ট্রাম্পের সঙ্গেই অভিযুক্ত হন তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী–হোয়াইট হাউসের তৎকালীন চিফ অফ স্টাফ মার্ক মেডোস এবং ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি। তা ছাড়া, আমেরিকান বিচারবিভাগের তৎকালীন কর্তা জেফরি ক্লার্ক–সহ আরও ১৬ জনের বিরুদ্ধে একই রকম অভিযোগ আনা হয়। তাঁদের সকলকেই আত্মসমর্পণের জন্য ২৫শে আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার জর্জিয়ার ওই কারাগারে গিয়ে আত্মসমর্পণ করেন ট্রাম্প। ট্রাম্প ছাড়া এই মামলার অন্যান্য অভিযুক্তরাও আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে। এদিকে, জেলে তোলা ট্রাম্পের ছবি নিয়ে চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত, আমেরিকার সমস্ত প্রাক্তন প্রেসিডেন্টের মধ্যে ট্রাম্পই প্রথম যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়ে গ্রেপ্তার হলেন। ট্রাম্পের গ্রেপ্তারির খবর পেয়ে তাঁর অনেক সমর্থক আটলান্টার ওই কারাগারের বাইরে জড়ো হন। এদিকে গ্রেপ্তারির পর জেল থেকে বেরিয়ে ট্রাম্প বলেন, ‘‌আমেরিকার কাছে দুঃখজনক দিন। আমি কোনও ভুল করিনি। বিচারব্যবস্থার সঙ্গে প্রতারণা করে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।’ 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি