আমেরিকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন

মাধবপুরে দুদলের সংঘর্ষ নারীসহ আহত ২০

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৩ ১১:৪৮:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৩ ১১:৪৮:০৩ পূর্বাহ্ন
মাধবপুরে দুদলের সংঘর্ষ নারীসহ আহত ২০
মাধবপুর, (হবিগঞ্জ) ২৬ আগস্ট : মাধবপুর উপজেলার  কাটুরা গ্রামে পূর্ববিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। শনিবার   সকালে ওই গ্রামের হুমায়ূন কবীর  ও আলী আহম্মদের লোকজনের মধ‍্যে সংঘর্ষের ঘটনা  ঘটে। খবর পেয়ে মাধবপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছলে  পরিস্থিতি স্বাভাবিক  হয়। 
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে  দু পক্ষের মধ‍্যে মামলা মোকদ্দমা চলে আসছিল। শনিবার সকালে আলী আহম্মদ পক্ষের কয়েকজন জমিতে কাজ করতে যাচ্ছিলেন। পুর্ব বিরোধের জের ধরে  হুমায়ূন কবীরের লোকজন তাদের পথরোধ করলে দুপক্ষের মধ‍্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ  কমপক্ষে ২০জন আহত হন।
আহতদের  মধ‍্যে দানাই মিয়া, হৃদয় মিয়া, হুমায়ূন কবীর, খলিলুর রহমান ছোট, জয়নেছা, মাকসুরা, কাশেম মিয়া, সুমন মিয়া, আলী আকবর,সাদেক মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ  বিভিন্ন হাসপাতালে  চিকিৎসা  নিয়েছেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান বলে,ন  খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ

আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ