আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

রাজাকারের উত্তরসুরীদের আ. লীগ থেকে বিতাড়িত করতে হবে : এমপি মিলাদ গাজী 

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৩ ১১:৫০:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৩ ১১:৫৩:০৪ পূর্বাহ্ন
রাজাকারের উত্তরসুরীদের আ. লীগ থেকে বিতাড়িত করতে হবে : এমপি মিলাদ গাজী 
নবীগঞ্জ, ২৬ আগস্ট : হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি বলেছেন, এখনো আপনার আমার আশেপাশে রাজাকারের উত্তরসুরীরা বাংলাদেশ আওয়ামী লীগে ঘাপটি মেরে রয়েছে। অনেকেই আবার আগামী সংসদ নির্বাচনে জনপ্রতিনিধি হয়ে সরকারি সুযোগ-সুবিধা নিতে চায় এবং ক্ষমতার অপব্যবহার করে দলকে কলংকিত করতে চায়।  এইসব রাজাকারের সন্তানরা দেশের শত্রু, জাতির শত্রু এরা সবসময় দেশের জন্য হুমকিস্বরূপ। তাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগে ঘাপটি মেরে বসে থাকা এইসব রাজাকার শাবকদের চিহ্নিত করে দল থেকে বিতাড়িত করা উচিৎ। শনিবার (২৬ আগষ্ট) নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।   এমপি মিলাদ গাজী আরও বলেন, আওয়ামীলীগের মুখোশ পরে থাকা রাজাকার সন্তানরা দলে থেকেও দলের নেতাকর্মীদের বিরোধীতা করে, দলীয় এমপিদের বিরোধিতা করে সরকারের উন্নয়ন কে প্রশ্নবিদ্ধ করতে চায় ৷এসময় তিনি ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তারেক জিয়া কে দেশে এনে শাস্তির দাবী জানান। 
এছাড়াও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের বক্তব্যেও রাজাকার সন্তানদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উঠে এসেছে। আওয়ামীলীগের নেতারা বলেন- 'মরহুম দেওয়ান ফরিদ গাজী ছিলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। তাই মুক্তিযুদ্ধের একজন সংগঠকের সন্তান হিসেবে এমপি মিলাদ গাজী মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করে যাচ্ছেন। তার রক্তে একজন প্রকৃত আওয়ামীলীগের রক্ত বইছে বলেও বক্তারা তাদের  বক্তব্যে বলেন। নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতারা রাজাকারের সন্তানমুক্ত তৃণমূল আওয়ামীলীগ গঠনে বদ্ধপরিকর।
পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সমর দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌতম দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা বোগম, সাধারণ সম্পাদক সাঈফা রহমান কাকলী, বঙ্গবন্ধু পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি দুলাল চৌধুরী, বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রঙ্গলাল দাশ, প্যানেল চেয়ারম্যান মালিক মিয়া,  বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ময়ুক চোধুরী বিপ্লব, বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য শামসুন্নাহার, বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্য নাজমা বেগম, সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষক লীগ এবং মহিলা আওয়ামীলীগের প্রমুখ নেতাকর্মীবৃন্দ।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০