আমেরিকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

ভালো ফল করায় ৮ শিক্ষার্থীকে প্লেনে চড়াল মাদ্রাসা কর্তৃপক্ষ  

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৩ ১১:৫৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৩ ১১:৫৩:৩৯ পূর্বাহ্ন
ভালো ফল করায় ৮ শিক্ষার্থীকে প্লেনে চড়াল মাদ্রাসা কর্তৃপক্ষ  
মাধবপুর (হবিগঞ্জ) ২৮ আগস্ট : মাধবপুরে সীমান্তবর্তী নির্জন পল্লীর নন এমপিও একটি মাদ্রাসায় আলিম পরীক্ষায় ভালো ফল করায় ৮ শিক্ষার্থীকে বিমান ভ্রমণ করিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
উপজেলার কমলপুর হযরত শাহজালাল (র.) আলিম মাদ্রাসা একটি নন-এমপিও প্রতিষ্ঠান। বিগত বছরের মতো এ বছরও দাখিল পরীক্ষায় হবিগঞ্জ জেলার ৬৬টি মাদ্রাসার মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এজন্য জিপিএ-৫ প্রাপ্ত ৬ জন ও ৪.৮ পাওয়া ২ এতিম শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বিমান ভ্রমণ করানো হয়েছে। শিক্ষার্থীদের প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখানো হয়। পরে ঢাকা থেকে কক্সবাজার বিমানে ভ্রমণ করিয়ে সমুদ্র সৈকতে ও রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডসহ দর্শনীয় স্থান ঘুরে দেখানো হয়। পরে ট্রেনে করে মাদ্রাসায় ফিরে আসেন তারা।
আনন্দ ভ্রমণের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মেধাবী ছাত্র মাহমুদুল হাসান তারেক বলেন, আমি ছোটবেলা থেকেই বিমানে চড়ার স্বপ্ন দেখতাম। যখন মাদ্রাসা থেকে ঘোষণা দেওয়া হলো জিপিএ-৫ পেলে বিমান ভ্রমণ করানো হবে, তখন থেকে আমি ১৬ থেকে ১৮ ঘণ্টা পড়েছি। আজ সত্যি স্বপ্ন পূর্ণ হল।
এ বিষয়ে কমলপুর হযরত শাহজালাল (র.) আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আনিসুর রহমান আদিল বলেন, আমাদের মাদ্রাসার শিক্ষকরা খুবই আন্তরিক ও ছাত্র-ছাত্রীরা খুবই মনযোগী। সেই সঙ্গে অভিভাবকরা অনেক দায়িত্বশীল হওয়ায় এমন ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। আমরা যে পরিকল্পনা করে পাঠদান পরিচালনা করছি তাতে আগামী বছর হতে শতভাগ জিপিএ-৫ অর্জনে সক্ষম হব ইনশাআল্লাহ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা

গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা