আমেরিকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ

আটলান্টিক সিটিতে কমিউনিটি সেবায় সম্মাননা পেলেন সুব্রত চৌধুরী 

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৩ ১২:২৭:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৩ ১২:২৭:১৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে কমিউনিটি সেবায় সম্মাননা পেলেন সুব্রত চৌধুরী 
নিউ জার্সি, ২৯ আগস্ট : রাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত লেখক- সাংবাদিক  সুব্রত চৌধুরীকে সম্মাননা দেয়া হয়েছে। ২৩ আগষ্ট, বুধবার আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টারে  বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সুব্রত চৌধুরীকে কমিউনিটি সেবায় তাঁর অবদানের জন্য ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা দেয়া হয়।
বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলের উপস্থাপনায় নিউজার্সি রাজ্যের এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। 
এসময় নিউ জার্সি রাজ্যের সিনেটর ভিন্স পলিসতিনা, এসেম্বলিওম্যান ক্লারা সুইফট, স্টকটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ শাহ আলম, গ্যালাওয়ে টাউনশীপের কাউন্সিলম্যান মোঃ ওমর, বিএএসজের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষ্ট্রি বোর্ডের সভাপতি আব্দুর রফিক  ও অন্যান্য কর্মকর্তারাসহ কমিউনটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যের বিভিন্ন ধারায় লেখালেখি করেন। ছড়াকার, গল্পকারের পাশাপাশি অনুবাদক হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। আবৃত্তি শিল্পী হিসেবে প্রবাসের সাংস্কৃতিক পরিমণ্ডলে তাঁর রয়েছে সদর্প বিচরণ। সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি স্কুল বোর্ডের পরপর দু’বারের নির্বাচিত সদস্য। তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাস্টি বোর্ডের সদস্য, আটলান্টিক কাউন্টির সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদের সদস্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি,  ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি), সাউথ জার্সি পোয়েটস কালেকটিভ, হিস্পানিক অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সঙ্গে যুক্ত। 
তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেস কাবের সহ সভাপতি।

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং