আমেরিকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা

কর জালিয়াতিতে আইনজীবী দণ্ডিত

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৩ ০১:৩৬:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৩ ০১:৩৬:৪০ পূর্বাহ্ন
কর জালিয়াতিতে আইনজীবী দণ্ডিত
কার্ল কলিন্স তৃতীয়/Facebook

সাউথফিল্ড, ২৯ আগস্ট : ৮৫৫-সিএআর-এইচআইটি-ইউ বিলবোর্ডের জন্য পরিচিত আইনজীবী কার্ল কলিন্স তৃতীয় কর জালিয়াতিতে দোষী সাব্যস্ত হয়েছেন। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুসারে, কর জালিয়াতির জন্য ১৮ মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন তিনি ৷
ফেডারেল কর্মকর্তারা জানান, সাউথফিল্ডঅ্যাটর্নি কলিন্সকে ২৬ লাখ ডলার আয়ের তথ্য দিতে ব্যর্থ হওয়ায় কর জালিয়াতির দায়ে গত নভেম্বরে দোষী সাব্যস্ত করা হয়। মার্কিন জেলা জজ গেরশউইন এ ড্রেন কলিন্সকে ১৮ মাসের কারাদণ্ডের পাশাপাশি এক বছরের তত্ত্বাবধানে মুক্তি এবং ১০,০ ডলার জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন। কলিন্সকে কি পরিমাণ অর্থ দিতে হবে তা নির্ধারণের জন্য ১ সেপ্টেম্বর একটি শুনানির দিন ধার্য করা হয়েছে ৷ নভেম্বরে বিচারের সময় একটি ফেডারেল জুরি দেখতে পায় যে কলিন্স ইচ্ছাকৃতভাবে ২০১২, ২০১৫ এবং ২০১৮ সালের জন্য ছয়টি মিথ্যা ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, আইন পেশা ছাড়াও কলিন্স একটি রিয়েল এস্টেট কোম্পানি ফার্স্ট থার্ড এলএলসির মালিক। দুটি চিকিৎসা-সম্পর্কিত কোম্পানি আলফা লিভিং এলএলসি এবং মেডসিটি রিহ্যাবিলিটেশন সার্ভিসেস এলএলসিও তার। বিচার চলাকালীন প্রমাণ দেখায় যে কলিন্স ব্যবসায় অর্থ লুকিয়েছিলেন এবং আইনজীবীদের ট্রাস্ট অ্যাকাউন্টে জমা দিয়েছিলেন যাতে সুদ আসে। যা গ্রাহকদের পক্ষে তহবিল রাখে। কলিন্স তার ট্যাক্স-রিটার্ন প্রস্তুতকারীদের বা মিশিগান স্টেট বার ফাউন্ডেশনকে বলেননি, যা প্রয়োজন। কলিন্স ২ বছরেরও বেশি সময় ধরে মিশিগানে আইনি পেশায় নিযুক্ত আছেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ

আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ