আমেরিকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫

নির্বাচনের আগেই জনগণের আস্থা হারিয়েছে বিএনপি : এমপি মিলাদ গাজী

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৩ ১২:৫৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৩ ১২:৫৭:২৮ অপরাহ্ন
নির্বাচনের আগেই জনগণের আস্থা হারিয়েছে বিএনপি : এমপি মিলাদ গাজী
নবীগঞ্জ, ২৯ আগস্ট : হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি বলেছেন- 'আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের সকল পরিকল্পনা ভেস্তে যাওয়ায় দিশেহারা বিএনপি নেতারা এখন বিদেশ যাওয়ার রাস্তা খুঁজে বেড়াচ্ছেন। জনগন এখন আর ত্রাসের রাজনীতি চায় না। বিএনপি জামায়াতের জ্বালাও-পোড়াও রাজনীতিকে জনগন প্রত্যাখান করেছে।'  আজ ২৯শে আগষ্ট (মঙ্গলবার) নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়ন কৃষকলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 
তিনি আরও বলেন, '১৫ই আগষ্ট বর্বরোচিত হত্যাকান্ড ঘটিয়েছিল জিয়াউর রহমান গংরা, ২১ শে আগষ্টে সেই ঘটনার পুনরাবৃত্তি করেছে তারই কুলাঙ্গার পুত্র তারেক জিয়া গংরা। জনগণের কাছে এসব কিছুই পানির মতো পরিস্কার।'
উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের বক্তব্যেও উঠে এসেছে বিএনপি-জামায়াত সরকারের সেই সন্ত্রাসী রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ। তারা বলেন 'দেশের মানুষ এখন শান্তিতে নির্বিঘ্নে বসবাস করছে আর এই শান্তি ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে জনগন পুনরায় শেখ হাসিনা'র সরকারেকেই নির্বাচিত করতে চায়।' 
গজনাইপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি টুকু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান তালুকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈফা রহমান কাকলী, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমবায় বিষয়ক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি দুলাল চৌধুরী, দেবপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুকিত, দেবপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের  সভাপতি সদর মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য শামসুন্নাহার সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষক লীগের নেতা-কর্মীবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

সিলেটে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন