আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা
হবিগঞ্জ চেম্বারের সকল বাধা অপসারণ

মিজানুর রহমান শামীমের নেতৃত্বাধীন কমিটির পক্ষে হাইকোর্টের রায়

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৩ ১২:১৪:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৩ ১২:১৪:৪৫ পূর্বাহ্ন
মিজানুর রহমান শামীমের নেতৃত্বাধীন কমিটির পক্ষে হাইকোর্টের রায়
হবিগঞ্জ, ৩০ আগস্ট : হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের আদেশকে অবৈধ এবং সেই আদেশের কার্যকারিতা বাতিল করেছে হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি মো. বশির উল্ল্যাহর বেঞ্চে এই আদেশ প্রদান করে।
হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম এর আইনজীবী এডভোকেট মামুন চৌধুরী জানান, গত ২৬ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপ-সচিব মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক পত্রে হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০১৮-২০২০ এর কমিটি বাতিল করা হয়। এতে উল্লেখ করা হয়, হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে মোতাচ্ছিরুল ইসলাম বিরতিহীনভাবে তিনবারের অধিক সময় বহাল থাকা সংগঠনটির সংঘবিধি অনুযায়ী সঠিক ছিল না। তাই তার মেয়াদে গঠিত নির্বাচন বোর্ড, নির্বাচন আপিল বোর্ড ও গঠিত কার্যনির্বাহী কমিটিও সঠিক নয়। যে কারণে উক্ত সংগঠনের নির্বাচন যথাযথভাবে পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে মিজানুর রহমান শামীম গত ৪ জানুয়ারী রিট পিটিশন দায়ের করলে ‘হাইকোর্ট বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন এবং তিন মাসের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিবকে কারণ দর্শাণোর নোটিশ প্রদানের
নির্দেশ দেন। পরে স্থগিতাদেশ আরও ১ বছরের জন্য বৃদ্ধি করা হয়। এরই মাঝে রিট পিটিশনের অন্যতম পক্ষ হবিগঞ্জ চেম্বারের সাবেক প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম জবাব দাখিল করেন। দুই তরফা শুনানী শেষে মঙ্গলবার মহামান্য বিচারপতিদ্বয় রিট পিটিশনকারী মিজানুর রহমান শামীম এর পক্ষে চুড়ান্ত আদেশ প্রদান করেন। মিজানুর রহমান শামীম এর পক্ষে আইনজীবী ছিলেন শাহ মঞ্জুরুল হক ও মামুন চৌধুরী। এডভোকেট মামুন চৌধুরী জানান, উচ্চ আদালতের এই রায়ের ফলে মিজানুর রহমান শামীম এর নেতৃত্বাধীন কমিটির কাজ করতে আর কোন বাধা নেই। এদিকে উচ্চ আদালতের চুড়ান্ত আদেশ হওয়ার খবরটি ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় হবিগঞ্জের ব্যবসায়ীদের মাঝে আনন্দ বিরাজ করছে। হবিগঞ্জ শহরের পুরানমুন্সেফী এলাকায় অবস্থিত চেম্বার অফিসে গতকাল রাতে ব্যবসায়ীরা উপস্থিত হয়ে আনন্দ প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০