আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

সোহেলের সুস্থতা কামনায় বাপা সভাপতির দোয়া প্রার্থনা, কৃতজ্ঞতা প্রকাশ

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৩ ১১:২৫:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৩ ১১:২৫:৪৫ পূর্বাহ্ন
সোহেলের সুস্থতা কামনায় বাপা সভাপতির দোয়া প্রার্থনা, কৃতজ্ঞতা প্রকাশ
হবিগঞ্জ, ৩০ আগস্ট : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলের অসুস্থতাকালীন সময়ে যাঁরা সরাসরি, ফোনে অথবা সামাজিক মাধ্যমে যোগাযোগ রেখেছেন, দোয়া-আশীর্বাদ-শুভকামনা জানিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাপা জেলা শাখার সভাপতি, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ। 
সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, গত ১৫ আগস্ট ২০২৩ সন্ধায় তোফাজ্জল সোহেল মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকাকালীন হবিগঞ্জ চাঁদের হাসি হাসপাতাল, সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর চিকিৎসক এবং চিকিৎসা সংশ্লিষ্ট লোকজন তোফাজ্জল সোহেলের সুস্থতায় যথাসাধ্য কাজ করেছেন। সেইসাথে হবিগঞ্জ, সিলেট ও ঢাকার বাপা এবং ওয়াটারকিপার্স বাংলাদেশসহ দেশ এবং দেশের বাইরে অবস্থানরত গুণীজন, চিকিৎসক, পরিবেশ ও সামাজিক সংগঠক, সংস্কৃতিকর্মী , সাংবাদিক ও শুভানূধ্যায়ীগণ সর্বক্ষণ খবরাখবর নিয়েছেন, দোয়া-প্রার্থনা করেছেন । তাঁদের সকলকে অশেষ কৃতজ্ঞতা জানাই। সকলের প্রতি আবারও দোয়া এবং প্রার্থনার অনুরোধ জানাই, তোফাজ্জল সোহেল যেন শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন।
উল্লেখ্য, তোফাজ্জল সোহেলের হৃদযন্ত্রে ৪ টি ব্লক ধরা পড়ে। ২১ আগস্ট রাতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফজিলা - তুন - নেসা মালিকের নেতৃত্বে ৩ টি স্টেন্টিং (রিং) স্থাপন করা হয়েছে। চিকিৎসকরা আগামী ১ মাস পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন তোফাজ্জল সোহেলকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০