আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

বৃন্দাবন কলেজ প্রতিষ্ঠাতার নাতবৌ-র মৃত্যুতে বাপা ' র শোক

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৩ ১২:০২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৩ ১২:০৩:৫১ অপরাহ্ন
বৃন্দাবন কলেজ প্রতিষ্ঠাতার নাতবৌ-র মৃত্যুতে বাপা ' র শোক
হবিগঞ্জ, ৩১ আগস্ট : হবিগঞ্জ বৃন্দাবন কলেজ-এর প্রতিষ্ঠাতা বৃন্দাবন দাস এর  নাতবৌ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের নির্বাহী সদস্য এডভোকেট  বিজন বিহারী দাস এর মা ইলা রাণী দাস গতকাল ৩০ আগস্ট বুধবার দিবাগত রাত ১.২২ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল  ৯৫ বছর। আজ ৩১ আগস্ট বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত তার মরদেহ দক্ষিণ শ্যামলীর নিজ বাসা "বৃন্দাবন ভবনে"  আনা হয়। এরপর দুপুরে বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামে পারিবারিক শ্মশানে উনার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, ছেলের বউ, নাতি - নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ইলা রানী দাস এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার নেতৃবৃন্দ।
 বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল প্রেরিত বিবৃতিতে স্বাক্ষর করেন বাপা ' র সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক শরীফ জামিল, বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, সহ-সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, অধ্যাপক জাহান আরা খাতুন, তাহমিনা বেগম গিনি, মোহাম্মদ আলী মোমিন, এডভোকেট রুহুল হাসান শরীফ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য