আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস

মাধবপুরে আগুনে পুড়লো ৪ দোকান

  • আপলোড সময় : ০১-০৯-২০২৩ ১১:৩৭:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৩ ১১:৩৭:৫৯ পূর্বাহ্ন
মাধবপুরে আগুনে পুড়লো ৪ দোকান
মাধবপুর, (হবিগঞ্জ) ০১ সেপ্টেম্বর : মাধবপুরে গ্যাস সিলিন্ডার দোকানে  এক অগ্নিকান্ডের ঘটনায় ৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার দুপুরে আন্দিউড়া ইউনিয়নের চকবাজারে এ অগ্নিকান্ডে ক্ষয় ক্ষতির ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুর দেড়টার দিকে হঠাৎ করে ব্যবসায়ী নন্দন দেবের গ্যাস সিলিন্ডারের দোকানে বিকট শব্দে  বিস্ফোরণ হয়। এর পরপরই আগুন মুহূর্তের মধ্যে চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে।গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরনের বিকট শব্দে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা আতংকিত হয়ে পড়েন। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  ততক্ষণে সজল দেবের মুদি মালের দোকান, অসীম দেবের ফার্মেসী, অমর ঠাকুরের কম্পিউটারের  দোকানে ছড়িয়ে পড়ে। মাধবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনতোষ মল্লিক বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। তবে দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় অগ্নিকান্ডের মাত্রা ও তীব্রতা বেশি ছিল। খবর পেয়ে ১ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করে বাজারকে রক্ষা করা সম্ভব হয়েছে। ব্যবসায়ীদের দাবি ক্ষয় ক্ষতির পরিমান ২০ লাখ টাকার বেশি। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র

কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র