আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

হবিগন্জ এলায়েন্স লুটন ইউকের সামার হলিডে পিকনিক

  • আপলোড সময় : ০১-০৯-২০২৩ ০১:৩৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৩ ০১:৩৯:৫৯ অপরাহ্ন
হবিগন্জ এলায়েন্স লুটন ইউকের সামার হলিডে পিকনিক
লন্ডন, ০১ সেপ্টেম্বর : গত বুধবার (৩০ আগষ্ট) ইংল্যান্ডে হবিগন্জের ঐতিহ্যবাহী সংগঠন হবিগন্জ এলায়েন্স লুটন ইউকে প্রতি বছরের ন্যায় এবারও সামার হলিডে পিকনিক এর আয়োজন করে। ইংল্যান্ডের স্বনামধন্য  সান্ডব্যাংকস বীচে এবারের পিকনিকের আয়োজন করা হয়। হবিগন্জ এলায়েন্স লুটন ইউকের সকল নেতৃবৃন্দগন তাদের পরিবার পরিজন নিয়ে পিকনিকের আনন্দ উপভোগ করেন। বাচ্চাদের আনন্দের জন্য বিভিন্ন ইভেন্ট এর আয়োজন করা হয়। 

সংগঠনের সভাপতি, বিশিষ্ট কমিউনিটি লিডার ফজিলত আলী খাঁনের সভাপতিত্বে, সাবেক ছাত্রনেতা ও সংগঠনের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী হিরুর পরিচালনায় সাগর পাড়ে একটি সভা অনুষ্ঠিত হয়, উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল হান্নান চৌধুরী, সহসভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক শফিউল আলম সজল, সাংগঠনিক সম্পাদক ও পিকনিক উপকমিটির চীপ কোঅর্ডিনেটর আব্বাস উদ্দিন, গিয়াস উদ্দিন, জালাল উদ্দিন প্রমুখ। সভায় বিগত দিনের সাংগঠনিক কর্মকান্ডসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও অনেক আলোচনা হয়।

 উল্লেখ্য যে হবিগন্জ এলায়েন্স লুটন ইউকে  করোনা কালে হবিগন্জে রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহযোগীতা করে প্রতি বছর অসহায় গরীব মানুষের জন্য চক্ষু শিবিরের আয়োজনসহ অসহায় মানুষের পাশে দাঁড়ায়। অতিথি হিসেবে লন্ডন থেকে যোগদেন বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের সভাপতি এ রহমান অলি। উক্ত পিকনিকে হবিগন্জ এলায়েন্স লুটন ইউকের সকল নেতৃবৃন্দ পরিবার নিয়ে অনেক আনন্দ উপভোগ করেন।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার