আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন

আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের শিব চতুর্দশী পালন

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০৩:৩১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০৩:৩১:৪৭ পূর্বাহ্ন
আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের শিব চতুর্দশী পালন

আটলান্টিক, (নিউজার্সি) ১৯ ফেব্রুয়ারি : এগ হারবার সিটির ৫৭১, দক্ষিন পোমনা সড়কে অবস্থিত বৈকুন্ঠ হিন্দু জৈন মন্দিরে গতকাল ১৮ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যায় শিব চতুর্দশী পালিত হয়েছে। শিব চতুর্দশী উপলক্ষে  হিন্দু ধর্মাবলম্বীরা শিবরাত্রি ব্রত পালন ও শিব বিগ্রহে অর্ঘ্য নিবেদন করেন। 

কথিত আছে, শিবরাত্রিতে উপোস থেকে শিবদর্শনসহ পূজার্চনা করলে শিব প্রাপ্তি হয়। সেই পূণ্য লাভের আশায় যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক কাউণ্টিতে বসবাসরত  হিন্দু  ধর্মাবলম্বীরা শিব চতুর্দশী পূজার আয়োজন করেন। শিবরাত্রি সনাতন হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এই শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়।

শিবরাত্রি হলো হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য শিবব্রত পালিত হয়। অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করেন। মহাদেব শিবের আশীর্বাদ লাভের আশায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা শিবব্রত পালন করেন।

হিন্দু মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাতেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। এর নিগুঢ় অর্থ হলো, শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরাপ্রকৃতির মিলন। এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপ নাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন। শিব চতুর্দশী উদযাপন উপলক্ষে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্ম সংগীত ও নৃত্য পরিবেশন করে।


 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ

বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ