আমেরিকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫

যুগপৎ-মহাজোট-মঞ্চ বা মোর্চায় যাবে না নতুনধারা

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৩ ১২:৩৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৩ ১২:৩৯:৩৩ অপরাহ্ন
যুগপৎ-মহাজোট-মঞ্চ বা মোর্চায় যাবে না নতুনধারা
ঢাকা, ০৫ সেপ্টেম্বর : যুগপৎ-মহাজোট-মঞ্চ বা মোর্চায় যাবে না নতুনধারা বাংলাদেশ এনডিবি। বরং গণমানুষের দাবি বাস্তবায়নে নির্যাতিত-নিষ্পেষিত জনগণকে নিয়ে গত ১১ বছরের মত মাঠে থাকবে। ৫ সেপ্টেম্বর প্রেরিত এক বিবৃতিতে নতুনধারার নেতৃবৃন্দ উপরোক্ত বিষয়টি অবহিত করেন। নতুনধারার  চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, এনডিবি চেয়ারম্যানের উপদেষ্টা ও  দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মুন্সিগঞ্জ জেলা এনডিবির যুগ্ম আহবায়ক শেখ লিজা এক বিবৃতিতে আরো উল্লেখ করেন, সারাদেশে সাধারণ মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিসহ বিভিন্ন কারণে নির্মম দিনযাপন করছে, তাদের পক্ষে কথা না বলে, কেবল ক্ষমতায় আসার আর থাকার প্রচেষ্টাকে আমরা গণবিরোধী মনে করি। একই সাথে মনে করি রাজনীতির নামে মানুষের পক্ষে কথা না বলে, কাজ না  করে কেবলমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করে  রাখার বা আসার চেষ্টায় যে যুগপৎ- জোট-মঞ্চ বা মোর্চা গঠিত হয়, সেই যুগপৎ- জোট-মঞ্চ বা মোর্চাকে জনগণ কখনোই গ্রহণ করবে না।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

সিলেটে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন